Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

নন্দীগ্রামে শুভেন্দুকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, 'এসব করে লাভ নেই', পাল্টা বিরোধী দলনেতা

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, চলন্ত গাড়ি থেকে নেমে মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের কড়া হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে।

নন্দীগ্রামে শুভেন্দুকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, 'এসব করে লাভ নেই', পাল্টা বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 April 2026 16:32

দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) সেই হাইভোল্টেজ লড়াইয়ের স্মৃতি কি ফের উসকে দিচ্ছে নন্দীগ্রাম (Nandigram)? বুধবার বিকেলের এক ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল অধিকারীদের খাসতালুক। এলাকায় এক মুসলিম পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগানের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, চলন্ত গাড়ি থেকে নেমে মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের কড়া হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে।

এদিন নন্দীগ্রাম বিধানসভা এলাকার একটি সংখ্যালঘু পরিবারে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি পৌঁছতেই স্থানীয় কিছু মানুষ তাঁকে ঘিরে ধরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। আচমকা এই বিরোধিতায় মেজাজ হারান শুভেন্দু। গাড়ি থেকে নেমে সটান বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “২০২১ সালের নির্বাচনের মতো পরিস্থিতি আর নেই। দিনকাল বদলে গিয়েছে। এই রকম করবেন না।”

যদিও পরোক্ষনেই সুর নরম করে বিক্ষোভের মুখেও নিজের অবস্থানে অনড় থাকেন বিরোধী দলনেতা। তাঁকে বলতে শোনা যায়, “সবার কাছে যাওয়ার অধিকার আমার আছে। আমাকে দেখে এমন করবেন না। আমি সব মুসলিম বাড়িতে যাব। আমার এমএলএ অফিস থেকে সবাই সাহায্য পেয়েছে।” যদিও শুভেন্দুর এই জনসংযোগের চেষ্টাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

ঘাসফুল শিবিরের দাবি, শুভেন্দু বুঝে গিয়েছেন যে তাঁর পায়ের তলা থেকে মাটি সরছে। হিন্দু ভোটব্যাঙ্ক ধরে রাখতে না পেরেই এখন সংখ্যালঘু এলাকায় গিয়ে ‘মিথ্যে’ প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। তবে উপস্থিত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বড়সড় আকার নেয়নি। শুভেন্দু এলাকা ছাড়ার পর নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি।

সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরে শোভাযাত্রা করে নন্দীগ্রাম, মহিষাদল এবং হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান হলদিয়ায়। শোভাযাত্রায় প্রার্থীদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র থেকে দিলীপ। তার আগে সকালে নন্দীগ্রামের রেয়াপাড়ায় পুজো দেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

হলদিয়ার কদমতলায় বিজয় সংকল্প সভা করে মনোনয়ন জমা দিয়ে শুভেন্দু জানান, এ বার নন্দীগ্রামের ভোট-লড়াই তাঁর কাছে আরও সহজ। তিনি ব্যাখ্যা দিতে গিয়ে তোপ দাগেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এ-ও জানান, নন্দীগ্রামে তাঁর জয় সহজ এবং ভবানীপুর আসলে বিজেপিরই।


```