Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জয়ন্তর 'প্রাসাদোপম অট্টালিকা' ভাঙা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কে এই জয়ন্ত সিং?

জয়ন্তর 'প্রাসাদোপম অট্টালিকা' ভাঙা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 25 June 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: কামারহাটির (Kamarhati) যুবক জয়ন্ত সিং-এর (Jayanta Singh) সেই  'প্রাসাদোপম অট্টালিকা' ভাঙা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

এ ব্যাপারে জয়ন্তর বাড়ি ভাঙার জন্য পুরসভার পক্ষ থেকে যে নোটিস জারি করেছিল, এদিন তা খারিজ করে দিলেন বিচারপতি গৌরাঙ্গ কান্থ। 

আদালত সূত্রের খবর, এদিন পুরসভার নির্দেশিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। আদালত জানায়, অর্ডারে কোথাও বাড়ি ভাঙার কথা বলা হয়নি। বলা হয়েছিল বাড়ি খালি করে দিতে। এ ব্যাপারে আগামী আট সপ্তাহের মধ্যে দু'পক্ষকে ডেকে পুর কর্তৃপক্ষকে হেয়ারিংয়ের নির্দেশ দিয়েছে আদালত। 

বিচারপতি জানিয়েছেন, হেয়ারিংয়ে কী হল তা আদালতকে জানাবে পুরসভা। এরপরই এ ব্যাপারে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

কে এই জয়ন্ত সিং?

কামারহাটিতে মা-ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন জয়ন্ত সিং। তারপরই তাঁর তৃণমূল ঘনিষ্ঠতা (TMC) নিয়ে আলোচনা শুরু হয়। তবে সবথেকে বেশি যে বিষয়টি নজর কেড়েছিল তা হল - জয়ন্তর সাদা বাড়ি। প্রাসাদোপম ওই অট্টালিকার খবর ছড়িয়ে পড়তেই কার্যত আলোড়ন সৃষ্টি হয়। 

জয়ন্ত সিংকে এলাকার অনেকে 'জায়ান্ট সিং' বলে চেনেন। আড়িয়াদহ এলাকায় সাট্টা-জুয়ার ঠেক চালানো, তোলাবাজি, মধুচক্র চালানোর মতো অভিযোগ রয়েছে জয়ন্তের বিরুদ্ধে। কামারহাটিতে মা-ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতারির পর রাতারাতি চর্চা শুরু হয় তাঁর 'হোয়াইট হাউস' নিয়ে। আদতে বেকার এক যুবকের এমন বাড়ি কী করে হতে পারে, সেই প্রশ্নই ওঠে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ওই বাড়ি তৈরির আগে সেখানে পুকুর, ডোবা ছিল। সব বুজিয়ে জয়ন্ত সিং বেআইনিভাবে ওই বাড়ি তৈরি করেছিলেন। এদিকে, কামারহাটি পুরসভার বক্তব্য ছিল, ওই বাড়ি সম্পর্কে তাঁরা কিছুই জানত না। তবে পরে তাঁদের কাছে খবর এসেছিল যে, বাড়ি বানানোর জন্য পিছনের পুকুরের একাংশ ভরাট করা হয়। 

এর আগে গত ১২ জুন পুরসভার জারি করা নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দ। এবার পুরসভার নির্দেশই খারিজ করে দিল আদালত।


```