Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উত্তরবঙ্গে গিয়ে নিখোঁজ যাদবপুরের পড়ুয়া হিমাদ্রি, ছেলেটা কেমন আছে জানতেই পারছে না পরিবার

ভ্রমণের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই ছিল, পরে সেটিই তার পেশায় পরিণত হয় হিমাদ্রির। সেখানে তিনি একটি হোমস্টে কটেজে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করছিলেন।

উত্তরবঙ্গে গিয়ে নিখোঁজ যাদবপুরের পড়ুয়া হিমাদ্রি, ছেলেটা কেমন আছে জানতেই পারছে না পরিবার

হিমাদ্রি পুরকাইত

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 October 2025 23:36

দ্য ওয়াল ব্যুরো: গোটা উত্তরবঙ্গ ঘিরে তৈরি হয়েছে জরুরি পরিস্থিতি। জায়গায় জায়গায় ধস নেমেছে। আটকে পড়েছেন বহু পর্যটক। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা।

এর মধ্যেই এক দুঃসংবাদ আসার ভয়ে কাঁটা হয়ে আছে দক্ষিণ ২৪ পরগনার কামারপোলের হিমাদ্রি পুরকাইতের পরিবার। সুকিয়াপোখরিতে লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে। খোঁজ পাওয়া যাচ্ছে না ছেলের। উদ্বিগ্ন বাড়ির লোকজন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের সমাজতত্ত্ব ছাত্র হিমাদ্রি।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, হিমাদ্রি ২২ তারিখ দার্জিলিং রওনা দেন এবং ২৬ তারিখ পৌঁছন। ভ্রমণের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই ছিল, পরে সেটিই তার পেশায় পরিণত হয় হিমাদ্রির। সেখানে তিনি একটি হোমস্টে কটেজে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করছিলেন।

শনিবার রাত ১০টায় শেষবার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। তখন হিমাদ্রি জানান, বৃষ্টি শুরু হয়েছে, খাওয়া-দাওয়া হয়ে গেছে, তিনি টেন্টে শুয়ে আছেন। মা শুক্লা পুরকাইত জানান, এরপর থেকে সকাল পর্যন্ত এবং এবং এখনও তাঁকে আর ফোনে পাওয়া যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা পরিবারের সঙ্গে দেখা করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং উদ্ধার অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, উত্তরবঙ্গে চলমান প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছেন। লাগাতার বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নদীর তোড় ধরে ভেঙে যাচ্ছে সেতু, ঘরবাড়ি নদীতে মিশছে এবং ধসে তলিয়ে যাচ্ছে রাস্তা। তিস্তা, বালাসন-সহ একাধিক নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।

শনিবার রাত থেকেই মুখ্যমন্ত্রী মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের ডিজিপি, উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একাধিক ভারচুয়াল বৈঠক করেছেন। সভায় উপস্থিত ছিলেন গৌতম দেব ও অনীত থাপার মতো জনপ্রতিনিধিরাও। মমতা জানিয়েছেন, “আমি নিজে পরিস্থিতির উপর নজর রাখছি এবং সোমবার মুখ্যসচিবকে নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছি।”

এছাড়া মুখ্যমন্ত্রী পর্যটকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, “উত্তরবঙ্গে যারা পর্যটনে গিয়েছেন, তাঁরা এখন যেখানে আছেন সেখানেই থাকুন। পুলিশ তাঁদের নিরাপদে সরিয়ে দেবে। কোনও রকম চিন্তা করার দরকার নেই, উদ্ধারকার্য ও খরচ সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব।”


```