Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

একমাসে দু'বার ভূমিকম্প কলকাতায়! বিপদ বাড়াচ্ছে বাতাসের কার্বন, কোথায় দাঁড়িয়ে তিলোত্তমা?

মাসে দু’বার ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ বাড়ছে। বায়ুমণ্ডলে কার্বনের মাত্রা বৃদ্ধির ফলে ভূকম্পন প্রবণতা বাড়ছে কি না এবং এই পরিস্থিতিতে তিলোত্তমার অবস্থান ঠিক কোথায়, জানালেন পরিবেশবিদ।

একমাসে দু'বার ভূমিকম্প কলকাতায়! বিপদ বাড়াচ্ছে বাতাসের কার্বন, কোথায় দাঁড়িয়ে তিলোত্তমা?

পরিবেশবিদ ও স্বাতী নন্দী চক্রবর্তী

শেষ আপডেট: 27 February 2026 17:20

গার্গী দাস

চলতি মাসে দু'বার। সম্প্রতি আরও একাধিকবার। কেঁপেছে বাংলা, অনুভূত হয়েছে বাংলাদেশেও। উত্তর ভারত, সিকিমে কম্পনের পরিমাণ আরও বেশি। আজকের কম্পন মনে করাচ্ছে নেপালের ভয়াবহ স্মৃতির কথা। এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন, আমরা এশহরে কতোটা নিরাপদ। একই মাসে দু'বার কাঁপায় আতঙ্কিত প্রায় সকলেই।

শিওরে বিপদ? ভূমিকম্পের পর রাস্তাঘাটে এখন একটাই কথা। অনেকেই বলছেন, সাম্প্রতিককালে এমন দুলুনি কখনও অনুভব করেননি। হেলে পড়েছে শহরের একটা বহুতল। এপিসেন্টার এরাজ্যের নাকের ডগায় হওয়ায় ভয় ধরাচ্ছে কম্পনের মাত্রা। কেন হল এমন, উঠছে সে প্রশ্নও। এনিয়ে পরিবেশবিদ স্বাতী নন্দী চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিল দ্য ওয়াল। তিনি এমন কিছু তথ্য দিলেন, যা রীতিমতো চমকপ্রদ।  

বিপদ কি বাড়ছে?

পরিবেশবিদের কথায়, যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, তাতে সারা পৃথিবীতেই আশ্চর্যজনক ভূপ্রাকৃতিক পরিবর্তন নজরে আসছে। তা অবশ্যই জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত। প্রভাব যে পড়ছে তার ফল এসব ঘটনা। জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণায়নের মাত্রা বাড়ছে, কার্বনের মাত্রা বাড়ছে বাতাসে, সেখানে এই ধরনের ভূমিকম্প হওয়া স্বাভাবিক।

ঘন ঘন হচ্ছে ভূমিকম্প

এ মাসে কলকাতায় দু'বার কম্পন অনুভূত হয়েছে। অনেকেই এতে আশ্চর্য হচ্ছেন। সকলেরই কথা, 'আগে তো এতবার হত না!' পরিবেশবিদের কথায়, একবার জোরালো কম্পনেই মাটির গঠনে পরিবর্তন হচ্ছে। ভঙ্গুর হয়ে পড়ছে জায়গাগুলো। পরবর্তীকালে যদি কখনও প্রচুর বৃষ্টি হয় একই এলাকায়, তাহলে ধস নামার প্রবণতা থাকবেই।

তিনি খানিকটা সচেতন করেই বলেন, 'সব মিলিয়ে এটা খুব মারাত্মক পরিস্থিতি। পরিবেশ সম্পর্কে মানুষকে এবার সচেতন হতেই হবে। আর সচেতনতার সঙ্গে পদক্ষেপও প্রয়োজন।'

তাহলে শহরবাসী কী কী ক্ষেত্রে সচেতন হবেন?

বিভিন্নভাবে বাতাসে কার্বনের মাত্রা বাড়ছে। গত বছর মারাত্মক গরম ও একইভাবে মারাত্মক বৃষ্টিও হয়েছিল। বৃষ্টির ধরন বদলে গেছে। বৃষ্টি এখন যেভাবে হয় রাজ্যে এবং গোটা পৃথিবীতেই, তা অ্যালার্মিং। এগুলোর নেপথ্যে রয়েছে বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে কী কী করতে হবে?

  • কার্বনকে রেগুলেট করতে হবে।
  • কার্বন ট্রেডিং করতে হবে, কাউন্ট করা প্রয়োজন।
  • আমাদের প্রত্যেক পদক্ষেপের উপর নজর দিতে হবে। কার্বন অডিট করানো, পরিবেশের অডিট করানো জরুরি।
  • কার্বনকে রিনিউয়েবল এনার্জি কতোটা আনা যাচ্ছে দেখতে হবে।
  • এই সংক্রান্ত গবেষণাকে মাঠে ঘাটে যারা কাজ করছে তাদের কাছে পৌঁছে দিতে হবে।
  • পরিবেশ খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। এই নিয়ে গবেষণা আরও দরকার।

কলকাতার ক্ষেত্রে বাড়তি সতর্কতা

কম্পন যখন হয় তখন তারপর আবার একাধিক বার কম্পনের সম্ভাবনা থাকে। তাই শহর তো খাদের কিনারায় দাঁড়িয়েই। পরিবেশবিদের মন্তব্য, বিপদজনক বাড়িগুলোকে চিহ্নিত করে সেখানকার মানুষজনকে নিরাপদ জায়গায় সরাতে হবে এখন। কলকাতায় জনসংখ্যা বেশি তাই ভূমিকম্প হলে অনেক মানুষের উপর প্রভাব ফেলবে। চেতন থাকতে হবে খুব।


```