Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Kolkata Earthquake: ভূমিকম্পের এপিসেন্টার খুলনার পাইকগাছা, কলকাতা থেকে মাত্র ১২৭ কিলোমিটার দূরে

ভূমিকম্পের উৎসস্থল খুলনার পাইকগাছা। সেই কম্পন বেশ ভালভাবে টের পাওয়া গেল মঙ্গলবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ কলকাতায়। 

Kolkata Earthquake: ভূমিকম্পের এপিসেন্টার খুলনার পাইকগাছা, কলকাতা থেকে মাত্র ১২৭ কিলোমিটার দূরে

ভূমিকম্পের এপিসেন্টার খুলনার পাইকগাছা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 February 2026 14:09

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পের উৎসস্থল খুলনার পাইকগাছা। সেই কম্পন বেশ ভালভাবে টের পাওয়া গেল মঙ্গলবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ কলকাতায়। পাইকগাছা কলকাতা থেকে মাত্র ১২৭ কিলোমিটার দূরে। আর বসিরহাট থেকে দূরত্ব মাত্র ৬২ কিলোমিটার। শুধু শহরেই নয়, পশ্চিমবঙ্গ-এর একাধিক জেলাতেও কম্পন টের পাওয়া যায়।

পাইকগাছা পরিচিতি

বাংলাদেশের খুলনা জেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত পাইকগাছা একটি ঐতিহাসিক জনপদ। এটি সুন্দরবনের নিকটবর্তী এবং শিবসা নদী-সহ বিভিন্ন নদ-নদীর অববাহিকায় অবস্থিত একটি উপকূলীয় এলাকা। কৃষি এবং চিংড়ি ঘের এখানকার অর্থনীতির প্রধান ভিত্তি।

কম্পনের কিছুক্ষণের মধ্যেই বহু মানুষের মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছে যায়। সামাজিক মাধ্যমেও অনেকে জানান, তাঁদের ফ্ল্যাটে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে—দুলে উঠেছে সিলিং ফ্যান ও লাইট, কেঁপে উঠেছে ঘরের আসবাবপত্র।

দুপুরের ব্যস্ত সময়ে শহরের বিভিন্ন অফিসপাড়া, স্কুল এবং আবাসিক এলাকায় কয়েক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোথাও মানুষ নিরাপত্তার জন্য খোলা জায়গায় বেরিয়ে আসেন, আবার কোথাও পরিবারের সদস্যদের নিয়ে অনেকে বাড়ির নীচে দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করেন।

চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার কম্পন অনুভূত হল কলকাতা-য়। এর আগে ৩ ফেব্রুয়ারি রাত প্রায় ৯টা নাগাদ শহর ও পশ্চিমবঙ্গ-এর একাধিক জেলায় একই ধরনের কম্পন টের পাওয়া গিয়েছিল। সেবারও ভূমিকম্পের উৎস ছিল মায়ানমার, যেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।

আজ সকালে দার্জিলিংয়ে হালকা কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.৫। কম্পনের তীব্রতা তুলনামূলক কম হলেও ঘনঘন ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বাড়ছে বিজ্ঞানী ও বিশেষজ্ঞ মহলে।

এর আগের দিনই সিকিম-এর মঙ্গন এলাকায় পরপর ৩.৯ ও ৩.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ভোর চারটে নাগাদ হওয়া সেই কম্পনের প্রভাব উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও টের পাওয়া যায়। জানা গেছে, শুধু গতকালই সিকিমে মোট ১৬ বার ভূমিকম্প হয়েছে, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বাড়িয়েছে।


```