Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Earthquake in Kolkata: কলকাতায় ভূমিকম্প, শহরের সর্বত্র তীব্র কম্পন

চলতি মাসে দ্বিতীয়বার কাঁপল শহর। ভূমিকম্প টের পাওয়া গেল হাওড়া-সহ পার্শ্ববর্তী জেলাতেও।

Earthquake in Kolkata: কলকাতায় ভূমিকম্প, শহরের সর্বত্র তীব্র কম্পন

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 27 February 2026 13:42

দ্য ওয়াল ব্যুরো: ভর দুপুরে হঠাৎ কেঁপে উঠল কলকাতা (Kolkata)। প্রায় মিনিটখানেক টানা কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ল শহরজুড়ে। রিখটার স্কেলে (Richter Scale) ভূকম্পের মাত্রা ৫.২। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। কারণ ভূমিকম্পের এপিসেন্টার খুলনার পাইকগাছা। এ রাজ্য থেকে মাত্র ১২৭ কিমি দূরে।

জোর ঝটকায় কাঁপল শহরের বিভিন্ন বহুতল, দোল খেয়ে উঠল ঘরদোর। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ প্রথম ঝটকা টের পান শহরবাসী। এর পর ১টা ২৩ মিনিট নাগাদ আবার পরপর কেঁপে ওঠে বিস্তীর্ণ অংশ।

কলকাতার উত্তর থেকে দক্ষিণ—বেশির ভাগ এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। আচমকা কাঁপুনিতে আতঙ্কে বহু মানুষ বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

শুধু কলকাতাই নয়, আশপাশের বেশ কিছু জেলাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে। হাওড়া (Howrah) জেলায় হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পরই বহু শহরবাসীর মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত একটি নোটিফিকেশন পৌঁছেছে। কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে জানান, তাঁদের ফ্ল্যাটে বুক-কাঁপানো ঝটকা লেগেছে, পাখা-লাইট দুলে উঠেছে।

দুপুরে অফিসপাড়া, স্কুল ও আবাসিক এলাকাগুলিতে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় ছোটখাটো বিশৃঙ্খলার ছবি। কোথাও মানুষ খোলা জায়গায় ছুটছেন, কোথাও পরিবার-সহ দাঁড়িয়ে রয়েছেন বাড়ির নীচে।

চলতি মাসে এনিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হল শহরে। এর আগে ৩ ফেব্রুয়ারি কলকাতায় একই পরিস্থিতি হয়েছিল। রাত ৯টা নাগাদ সেবার কম্পন অনুভূত হয় শহরে ও রাজ্যের অন্যান্য জেলাতে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। 

৩ ফেব্রুয়ারিও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল।


```