Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, হাওড়া সহ কিছু এলাকা, কয়েক সেকেন্ডের স্থায়ী কম্পন

রাত প্রায় ৯টা ৭ নাগাদ কম্পন অনুভূত হয় বেশ কিছু অঞ্চলে।

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, হাওড়া সহ কিছু এলাকা, কয়েক সেকেন্ডের স্থায়ী কম্পন

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 February 2026 22:05

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, হাওড়া সহ কিছু এলাকা, কয়েক সেকেন্ডের স্থায়ী হল কম্পন (earthquake in kolkata)। রাত প্রায় ৯টা ৭ নাগাদ কম্পন অনুভূত হয় বেশ কিছু অঞ্চলে। কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ইন্টারনেট পরিষেবাও।

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার (Myanmar)। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। তবে কোনও ক্ষয়ক্ষতি বা কারও আহত হওয়ার খবর মেলেনি।

এই কম্পনের প্রভাব সীমান্ত পেরিয়েও পড়েছে। বাংলাদেশ (Bangladesh) ও ইন্দোনেশিয়াতেও (Indonesia) ভূমিকম্পের খবর মিলেছে বলে জানা যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ সংলগ্ন দুই এলাকায় ভূমিকম্পের খবর মিলেছে। মঙ্গলবার ভোরে বাংলাদেশে রিখটার স্কেলে ৪.১ মাত্রার কম্পন ধরা পড়ে। একই দিনে সকাল প্রায় ১০টা নাগাদ তিব্বতেও ৩.২ মাত্রার ভূমিকম্প হয়।

তবে এই দুই কম্পনের প্রভাব কলকাতা বা আশপাশের এলাকায় পড়েনি বলে জানা গেছে। শহরে কোথাও কম্পন অনুভূত হওয়ার খবর মেলেনি।

উল্লেখ্য, গত বছরও দু’দফায় কেঁপে উঠেছিল কলকাতা-সহ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা।  নভেম্বর নাগাদ কেঁপে উঠেছিল কলকাতা, হাওড়া-সহ কাছাকাছি এলাকাও। প্রভাব পড়েছিল রাজ্যের উত্তর থেকে দক্ষিণে।  রিখটার স্কেল বলছিল তখন মাত্রা ৫.৭। জানা যায় উৎসস্থল ছিল বাংলাদেশে।

২০২৫ সালের জানুয়ারিতে নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তার প্রভাব পড়েছিল বিহারের মধুবনী-সহ একাধিক এলাকায়। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশ, চিন ও ভুটানেও।


```