Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মর্গে অদৃশ্য চোখ! ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফের ময়নাতদন্ত, ক্ষোভে ফুঁসছে বারাসত

একই সঙ্গে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ, মর্গের পরিকাঠামো, গত ৭২ ঘণ্টার ডিউটি-তালিকা— সব খতিয়ে দেখছে তদন্ত কমিটি।

মর্গে অদৃশ্য চোখ! ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফের ময়নাতদন্ত, ক্ষোভে ফুঁসছে বারাসত

মৃত প্রীতম ঘোষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 November 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের (Barasat Medical college and Hospital) মর্গে ভয়ঙ্কর কাণ্ড! দুর্ঘটনায় মৃত যুবকের চোখ কীভাবে অদৃশ্য হয়ে গেল (morgue,)— তা নিয়ে রীতিমতো তোলপাড় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশে বুধবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দ্বিতীয়বার ময়নাতদন্ত করল মেডিক্যাল টিম। সম্পূর্ণ প্রক্রিয়াই ভিডিওগ্রাফ করা হয়। দ্রুতই রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ, মর্গের পরিকাঠামো, গত ৭২ ঘণ্টার ডিউটি-তালিকা— সব খতিয়ে দেখছে তদন্ত কমিটি। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলও।

হাসপাতাল সূত্রের খবর, মৃত যুবকের নাম প্রীতম ঘোষ (৩৪), বারাসতের কাজীপাড়ার বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিযোগ, মর্গে নেওয়ার পর তাঁর একটি চোখ খুবলে নেওয়া হয়েছে। এই অভিযোগেই মঙ্গলবার সন্ধ্যা থেকে যশোর রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন পরিজন ও স্থানীয়রা।

ঠিক সেই সময় বনগাঁ থেকে কলকাতা ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে যায় বিক্ষোভের মধ্যে। তিনি পরিজনের ক্ষোভ, কান্না, অভিযোগ— সবটাই শোনে। মৃতের মাকে সরকারি চাকরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশও দেন সেখানেই।

বিক্ষোভে উত্তেজনা কিছুক্ষণ তুঙ্গে থাকলেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটা শান্ত হয়। তবে সরকারি হাসপাতালের মর্গে এমন নৃশংসতা সামনে আসায় ক্ষোভে ফুটছে স্থানীয়রা। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও পৃথক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। চোখ অদৃশ্য হওয়ার রহস্য উন্মোচন হবে কি দ্বিতীয় ময়নাতদন্তে? এখন তাকিয়ে বারাসতবাসী।


```