Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Illegal Arms Bust: তথ্য দিয়েছিল কলকাতা পুলিশের STF, বিহারে গোপন অস্ত্র কারখানার মিলল হদিশ, উদ্ধার বিপুল সরঞ্জাম

কলকাতা পুলিশের এসটিএফের তথ্যের ভিত্তিতে ভগলপুরে মিলল গোপন অস্ত্র কারখানার হদিশ। অভিযানে উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র ও তৈরির যন্ত্রপাতি।

 

Illegal Arms Bust: তথ্য দিয়েছিল কলকাতা পুলিশের STF, বিহারে গোপন অস্ত্র কারখানার মিলল হদিশ, উদ্ধার বিপুল সরঞ্জাম

অস্ত্র কারখানা

গার্গী দাস

শেষ আপডেট: 18 February 2026 15:33

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata Police STF) দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে মিলল বড়সড় সাফল্য। এসটিএফ কলকাতা, বিহার এসটিএফ (Bihar STF) এবং ভাগলপুরের মধুসূদনপুর থানার (Madhusadanpur PS) যৌথ অভিযানে ধরা পড়ল সক্রিয় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র কারখানা (Illegal Firearms Factory)। ঘটনাস্থল বিহারের ভাগলপুর জেলার রহমনতবাগ (Rahamatbagh), পিও কাবরিপুর, থানা মধুসূদনপুর।

প্রথম তলায় চলছিল অস্ত্র তৈরির কারখানা, আর নীচের তলায় ছিল স্পিনিং মিল। ওই মিলের আড়ালেই এই অস্ত্র তৈরির কারখানা চলত। বাড়িটি মহম্মদ নাসির আনসারির। সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

কী কী উদ্ধার হয়েছে?

অভিযানকারীদের হাতে এসেছে ২০টি অর্ধেক তৈরি ৭.৬৫ মিমি দেশি পিস্তল (7.65 mm Pistols), ৮টি পিস্তলের ব্যারেল (Pistol Barrels), একটি লেদ মেশিন (Lathe Machine), ২টি মিলিং মেশিন (Milling Machines), একটি ড্রিল মেশিন (Drill Machine), একটি গ্রাইন্ডিং-পলিশিং মেশিন (Grinding & Polishing Machine), একটি হ্যান্ড গ্রাইন্ডার (Hand Grinder) এবং বিপুল কাঁচামাল ও অস্ত্র তৈরির সরঞ্জাম।

কারা ধরা পড়ল?

মহম্মদ মনাজির, মহম্মদ শাদাব আলি ওরফে সাদ্দাম, মহম্মদ আসলাম ওরফে টিঙ্কু, মহম্মদ শমশের আলম ওরফে ছোটু, মহম্মদ শাহনওয়াজ।

তদন্তকারী অফিসারদের কথায়, উদ্ধার হওয়া যন্ত্রপাতি দেখে স্পষ্ট—এটা ছোটখাটো কারখানা নয়, দীর্ঘদিন ধরেই অস্ত্র তৈরি হচ্ছিল। তদন্ত এখন বিহার পুলিশ ও এসটিএফ যৌথভাবে চালাচ্ছে—কারা এই অস্ত্র নিচ্ছিল, কোথায় কোথায় সরবরাহ হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


```