Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ঘরের জমা জলে পড়ে তলিয়ে গেল শিশু, বিরাটিতে মৃত্যু ছোট্ট ঋষিকার

শনিবার সকালে খাটের উপর ঘুমন্ত ঋষিকাকে রেখে পাশেই গৃহকর্মে ব্যস্ত ছিলেন মা। কয়েক মিনিটের জন্য খাটের পাশ ছেড়ে যান তিনি।

ঘরের জমা জলে পড়ে তলিয়ে গেল শিশু, বিরাটিতে মৃত্যু ছোট্ট ঋষিকার

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 2 August 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো: উত্তর দমদমের জলমগ্ন ঘরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ দেবীনগরের একটি বাড়িতে খাট থেকে পড়ে জলে ডুবে মৃত্যু হল ছয় মাসের শিশুকন্যার। আবহাওয়া ও প্রশাসনিক অব্যবস্থার বলি ঋষিকা ঘোড়ই নামের ওই শিশুটি। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

পুলিশ সূত্রে খবর, উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগরে থাকে ঋষিকার পরিবার। টানা বৃষ্টির জেরে ওই এলাকা জলমগ্ন। রাস্তাঘাট থেকে বাড়ির ভিতর পর্যন্ত জল। কোথাও হাঁটুর নীচে জল নেই। ঋষিকার বাড়িতেও একই অবস্থা। এতটাই জল জমেছে যে, ঘরের মেঝে আর খাটের ফাঁকে সামান্য তফাৎ। তবু থাকার বিকল্প জায়গা না থাকায় জলের মধ্যেই দিন কাটছিল পরিবারটির।

শনিবার সকালে খাটের উপর ঘুমন্ত ঋষিকাকে রেখে পাশেই গৃহকর্মে ব্যস্ত ছিলেন মা। কয়েক মিনিটের জন্য খাটের পাশ ছেড়ে যান তিনি। সেই ফাঁকেই ঘটে যায় বিপত্তি। খাট থেকে ঘরের জমা জলে পড়ে তলিয়ে যায় সে। ফিরে এসে মেয়েকে জলমগ্ন অবস্থায় দেখে চমকে যান তাঁরা। তড়িঘড়ি তুলে নিয়ে ছুটে যান স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে ঋষিকার।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই দেবীনগর ও আশপাশের অঞ্চলগুলিতে বৃষ্টির জল জমে থাকে। পুরসভার তরফে নিকাশি বা জল নিষ্কাশনের কোনও স্থায়ী ব্যবস্থা নেই। আর সেই অব্যবস্থার জেরেই এই চরম দুঃখজনক পরিণতি।

স্থানীয়দের প্রশ্ন, 'ঘরের মধ্যে জল দাঁড়িয়ে থাকছে দিনের পর দিন, তাতেই যদি শিশুর মৃত্যু হয়, তাহলে দায় কার?' উত্তর দমদম পুরসভার তরফে এপর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


```