রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত আগেই মিলেছিল। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update of Bengal)। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

শহরের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি
শেষ আপডেট: 30 July 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা। জলমগ্ন বহু রাস্তাঘাট। মঙ্গলবার সারাদিনে বিক্ষিপ্তভাবে ভালই বৃষ্টি হয়েছে (Rainfall in Kolkata)। আজ (বুধবার) সকাল ৯টা পর্যন্ত শহরের কোন এলাকায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুরসভা। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার মার্কাস স্কোয়ার এলাকায়। বৃষ্টির পরিমাণ ৬২ মিলিমিটার। দ্বিতীয় স্থানে রয়েছে কামদহরি (৪৭ মিমি)।
বুধবার সকাল ৯টা পর্যন্ত রেকর্ড অনুযায়ী, জোকায় ৩৫ মিমি, ধাপা ২৪ মিমি, তোপসিয়া ২৩ মিমি, বীরপাড়া ২০ মিমি, দত্তবাগান ও ঠনঠনিয়া এলাকায় ১৯ মিমি, উল্টোডাঙ্গা, বেলগাছিয়ায় ১৮ মিমি এবং মানিকতলা ১৭ মিমি বৃষ্টি হয়েছে।
এছাড়া, বালিগঞ্জ (১৪ মিমি), চিংড়িঘাটা (১২ মিমি), কালীঘাট (১২.৮ মিমি), বেহালা (১৬.২ মিমি) ছাড়াও বিভিন্ন জায়গায় একটানা বৃষ্টি চলছে। আজ, বুধবারও কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত আগেই মিলেছিল। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update of Bengal)। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। সপ্তাহান্তে পাহাড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে।
বর্তমানে আবহাওয়ার (Weather Update) উপর একাধিক সিস্টেম সক্রিয়। উত্তরপূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম ভারতের রাজ্যগুলি পেরিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বাংলার ক্যানিং হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে কাশ্মীর সংলগ্ন অঞ্চলে।