Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিল্প-সাহিত্যে অবদানের স্বীকৃতি, এ বছরের ‘ইলা চন্দ স্মারক পুরস্কার’ পেলেন রজতশুভ্র মজুমদার

রজতশুভ্র অজস্র ‘কবিতামুভি’র সফল পরিচালক। প্রকৃতপক্ষে তিনিই এ দেশে কবিতামুভির পথিকৃৎ । কবিতার চলচ্চিত্রায়ণ ইতালি সহ ইউরোপের দেশগুলোয় বিপুল জনপ্রিয় হলেও, ভারতবর্ষে এই শিল্পের প্রথম সফল পরিচালক হিসেবে তাঁর নাম স্বীকৃত। 

শিল্প-সাহিত্যে অবদানের স্বীকৃতি, এ বছরের ‘ইলা চন্দ স্মারক পুরস্কার’ পেলেন রজতশুভ্র মজুমদার

রজতশুভ্র মজুমদার

শেষ আপডেট: 29 July 2025 17:57

দ্য ওয়াল ব্যুরো: এ বছরের ‘ইলা চন্দ স্মারক পুরস্কার’ পেলেন লেখক রজতশুভ্র মজুমদার। গত ২৫ জুলাই বঙ্গীয় সাহিত্য পরিষদের ১৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বর্ষণসিক্ত কলকাতার মেঘলা আকাশের চোখরাঙানি উপেক্ষা করে প্রায় শ’তিনেক মানুষ অনুষ্ঠানে হাজির হন।

আয়োজনের শুরুতে সভাপতি রতন কুমার নন্দী ও সম্পাদক রমেন কুমার সর রজতশুভ্রকে এই সময়ের বাংলা ভাষার খ্যাতনামা কবি, কথাসাহিত্যিক ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিহিত করে তাঁর সৃষ্টি নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, রজতশুভ্রের জন্ম বর্ধমান জেলায়। তাঁর রচনাশৈলী নিয়ে আলোচনায় সম্পাদক রমেন কুমার সর বলেন, ‘সাহিত্যজীবনের প্রারম্ভেই মহাশ্বেতা দেবী, অম্লান দত্ত, শিবনারায়ণ রায়, শঙ্খ ঘোষ, ভবতোষ দত্ত, নবনীতা দেবসেন, যোগেন চৌধুরী, শাঁওলী মিত্র প্রমুখের আশীর্বাদ ও স্নেহ রজতশুভ্রের চলার পথকে সুগম করে । তাঁর গদ্যগ্রন্থ ‘সামান্য লেখা’ ও উপন্যাস ‘ভালোবাসায় ভোলাব’-র ভূমিকা লেখেন যথাক্রমে নবনীতা দেবসেন ও সেলিনা হোসেন।’ পরিষদের তরফ থেকে সম্মানিত সাহিত্যিকের হাতে রুপোর পদক, মানপত্র ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।

ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত প্রকাশনা সংস্থা থেকে কবিতা ও গদ্য সাহিত্যে ইতিমধ্যে রজতশুভ্রের ২৮টি বই বেরিয়েছে, যেগুলোর বেশিরভাগই বিভিন্ন সময়ে ‘বেস্ট সেলার’। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ‘আমার তৃষ্ণার জল রক্ত হয়ে আছে' (২০২৫) এখনও অবধি তাঁর শেষ কাব্যগ্রন্থ।

পাশাপাশি উল্লেখ করতে হয় বিপুল জনপ্রিয় উপন্যাস ‘চাঁদের আলোর দেশে’ (অভিযান পাবলিশার্স, ২০২২), যা এখনও অবধি রজতের প্রকাশিত অন্তিম উপন্যাস। দীপ প্রকাশন থেকে বেরিয়েছে ‘বারোটি ভয়াবহ ভৌতিক থ্রিলার’। অদ্যাবধি অন্তিম গল্পগ্রন্থ।

এতকিছুর পাশপাশি রজতশুভ্র একজন গীতিকারও। তাঁর লেখা গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, শান্তনু ভট্টাচার্য, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট শিল্পী। প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ তাঁর সৃষ্টিতে মুগ্ধ হয়ে তাঁকে 'রোমান্টিক কবি' বলে অভিহিত করেছেন।

রজতশুভ্র অজস্র ‘কবিতামুভি’র সফল পরিচালক। প্রকৃতপক্ষে তিনিই এ দেশে কবিতামুভির পথিকৃৎ । কবিতার চলচ্চিত্রায়ণ ইতালি সহ ইউরোপের দেশগুলোয় বিপুল জনপ্রিয় হলেও, ভারতবর্ষে এই শিল্পের প্রথম সফল পরিচালক হিসেবে তাঁর নাম স্বীকৃত। প্লেমেট পিকচার্স নামের প্রোডাকশন হাউস রজতশুভ্রর নির্দেশিত কবিতামুভিগুলি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়মিতভাবে রিলিজ করে।


```