‘চিত্রাঙ্গদা’-র পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন স্বাদের সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।
.jpeg.webp)
শেষ আপডেট: 8 October 2025 22:22
দ্য ওয়াল ব্যুরো: ৮ অক্টোবর হাওড়ার ঐতিহ্যবাহী টাউন হলে অনুষ্ঠিত হল ইন্দ্রাণী সঙ্গীত অ্যাকাডেমির প্রথম বার্ষিক অনুষ্ঠান। অ্যাকাডেমির কর্ণধার শ্রীমতী মৌমিতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আয়োজিত এই মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী অরূপ রায় ও শ্রী সুজয় চক্রবর্তী। অনুষ্ঠানটির উদ্বোধন করেন তাঁরাই।
এদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। সঙ্গীত পরিচালনা ও অর্জুন চরিত্রে কণ্ঠদান করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অলক রায়চৌধুরী। কুরূপা ও সুরূপার কণ্ঠে ছিলেন মৌমিতা বন্দ্যোপাধ্যায়, আর মদনদেবের কণ্ঠে জয়দীপ চক্রবর্তী। নৃত্য পরিবেশনায় ছিল 'ইচ্ছে স্বপ্ন ইনস্টিটিউট অফ ড্যান্স।' ভাষ্য পাঠ করেন অমল চৌধুরী, সুস্মিতা পাল ও সৌম্য সামন্ত।
‘চিত্রাঙ্গদা’-র পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন স্বাদের সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে পরিবেশিত হয় গীতিকাহিনী ‘আমাদের শান্তিনিকেতন’। শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানোর এক উজ্জ্বল উদ্যোগ হিসেবে গণ্য হয়েছে আজকের উপস্থাপনাগুলি।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজীব চন্দ্র। অ্যাকাডেমির প্রথম বার্ষিক অনুষ্ঠানটি সাংস্কৃতিক রসিকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে আরও এমন আয়োজন হবে বলে আশাবাদী তিনি।