Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

জ্ঞান মঞ্চে ‘উৎসাহ’, সায়নীর ২৫ বছরের নৃত্যশিল্প ও নিমগ্ন কালচারাল অ্যাসোসিয়েশনের ২০ বছর

আগামী ৩০ অগস্ট কলকাতার জ্ঞান মঞ্চে ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে অনুষ্ঠিত হবে কথক অনুষ্ঠান ‘উৎসাহ’। ১৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন, শিল্পী সায়নী চাওড়ার ২৫ বছর পূর্তি ও নিমগ্ন কালচারাল অ্যাসোসিয়েশনের ২০ বছর উদযাপন উপলক্ষে।

জ্ঞান মঞ্চে ‘উৎসাহ’, সায়নীর ২৫ বছরের নৃত্যশিল্প ও নিমগ্ন কালচারাল অ্যাসোসিয়েশনের ২০ বছর

নৃত্যশিল্পী সায়নী চাওড়া।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 25 August 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: কথক নৃত্যের এক বিশেষ অনুষ্ঠান—‘উৎসাহ (UTSAAH)’ আয়োজিত হতে চলেছে কলকাতার জ্ঞান মঞ্চে। আগামী ৩০ অগস্ট ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেড়শো জন কথক শিক্ষার্থী এবং উদীয়মান শিল্পী অংশগ্রহণ করবেন। তাঁরা প্রত্যেকেই যুক্ত আছেন প্রখ্যাত কথক শিল্পী সায়নী চাওড়া ও তাঁর গড়া সংস্থা নিমগ্ন কালচারাল অ্যাসোসিয়েশনের সঙ্গে।

এ বছর শিল্পী হিসেবে সায়নী চাওড়ার ২৫ বছর পূর্ণ হচ্ছে। একইসঙ্গে তাঁর প্রতিষ্ঠিত কথক শিক্ষাকেন্দ্র নিমগ্ন কালচারাল অ্যাসোসিয়েশনও পদার্পণ করছে ২০ বছরে। এই দুই বিশেষ মাইলফলককে স্মরণীয় করে রাখতেই ভারতীয় বিদ্যাভবন এই উদ্যোগ নিয়েছে।

সায়নী চাওড়া: কথকের উজ্জ্বল নাম

কলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডলে কথক শিল্পী সায়নী চাওড়া আজ সুপরিচিত নাম। তিনি গুরু পণ্ডিত বিজয় শঙ্কর-এর কাছে লখনউ ঘরানায় প্রশিক্ষণ নিয়েছেন। শিল্পী জীবনে তিনি পেয়েছেন ভারত সরকারের ন্যাশনাল স্কলারশিপ, যা তাঁর প্রতিভার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

sayani

সায়নী একক নৃত্যশিল্পী হিসেবে এবং তাঁর নৃত্যদল নিয়ে অংশ নিয়েছেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত বহু খ্যাতনামা উৎসবে। উল্লেখযোগ্য কয়েকটি হল, খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল, নিশাগন্ধী ফেস্টিভ্যাল, মোধেরা ফেস্টিভ্যাল, তাজ মহোৎসব, হাম্পি ফেস্টিভ্যাল, মহাকুম্ভ প্রভৃতি। এছাড়াও ইজেডসিসি (EZCC), সংগীত নাটক একাডেমি, কথক কেন্দ্র, আইটিসি এস আর এ, এবং পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্স দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

শিল্পচর্চা থেকে শিল্পী তৈরি

শিল্পী জীবনের পাশাপাশি সায়নী এখন নিমগ্ন কালচারাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে শত শত শিক্ষার্থীকে কথক নৃত্যের পাঠ দিচ্ছেন। তাঁর ব্রত, নতুন প্রজন্মের শিল্পীদের গড়ে তোলা, যাতে কথক নৃত্যের সমৃদ্ধ ঐতিহ্য আরও প্রসারিত হয়।

ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কোনও প্রবেশমূল্য লাগবে না। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পরসিক, যে কেউ চাইলে উপস্থিত থেকে প্রত্যক্ষ করতে পারবেন সায়নী ও তাঁর শিক্ষার্থীদের নৃত্যনিবেদন।

সাংস্কৃতিক দিক থেকে এটি এক অনন্য মুহূর্ত, যেখানে শিল্পীর ব্যক্তিগত সাফল্য ও প্রতিষ্ঠানের অর্জন মিলেমিশে এক মহোৎসব হয়ে উঠছে।


```