Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ভারত-নেপাল সীমান্তে আবারও সক্রিয় মানবপাচারচক্র! গাড়ি থামিয়ে উদ্ধার একাধিক কিশোরী

উত্তরবঙ্গে সম্প্রতি একের পর এক পাচারচক্রের ঘটনা সামনে আসছে। কিছুদিন আগেই উদ্ধার করা হয় ৫৪ জনকে। তার পর ফের ৩৪ জন নাবালিকা উদ্ধার হয় এক বাস থেকে। 

ভারত-নেপাল সীমান্তে আবারও সক্রিয় মানবপাচারচক্র! গাড়ি থামিয়ে উদ্ধার একাধিক কিশোরী

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 August 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: ভারত-নেপাল সীমান্তে (India-Nepal border) আবারও সক্রিয় মানবপাচারচক্র (Human Trafficking)। তবে সীমান্তরক্ষী বাহিনীর (SSB) তৎপরতায় এযাত্রায় আটকানো গেল পাচার। 

দার্জিলিং জেলার নেপাল সীমান্ত লাগোয়া এলাকা থেকে একটি গাড়ি আটক করে উদ্ধার করা হল একাধিক নাবালিকাকে (Several girls were rescued)। অনুমান, নেপাল থেকে কাজের নাম করে এ রাজ্যে আনা হচ্ছিল ওই কিশোরীদের। এরপর তাদের ভিন রাজ্যে পাচার করার ছক ছিল পাচারকারীদের।

দার্জিলিং-এর সীমান্ত এলাকা দিয়ে গাড়ি করে একাধিক নাবালিকাকে বাংলাদেশ সীমান্তে পৌঁছে দেওয়ার ছক কষেছিল পাচারকারীরা। তবে তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় এসএসবি। সীমান্ত এলাকায় গাড়িটি আটক করা হয়। উদ্ধার হওয়া নাবালিকারা প্রত্যেকেই নেপালের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, উদ্ধার হওয়া নাবালিকাদের শিলিগুড়ি হয়ে অন্য রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল। পাচারকারীরা ভিন রাজ্যে কাজের প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে এসেছিল বলে পুলিশ সূত্রে অনুমান। বর্তমানে তাদেরকে সুরক্ষিত হেফাজতে রাখা হয়েছে এবং পরিবারের হাতে ফিরিয়ে দিতে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করছে ভারতীয় প্রশাসন।

উত্তরবঙ্গে সম্প্রতি একের পর এক পাচারচক্রের ঘটনা সামনে আসছে। কিছুদিন আগেই উদ্ধার করা হয় ৫৪ জনকে। তার পর ফের ৩৪ জন নাবালিকা উদ্ধার হয় এক বাস থেকে। পাচারকারীরা সাধারণ যাত্রীর ছদ্মবেশে আগাম টিকিট কেটে উঠত বাসে। বাসচালক ও কর্মীরা কিছুই বুঝে ওঠার আগেই পুলিশ গিয়ে তাদের ধরে ফেলে। এইভাবে দিনের পর দিন পাচারের চক্র চালিয়ে যাচ্ছিল তারা।

এসএসবি এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গের সীমান্ত এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। পাচার রুখতে চালানো হচ্ছে অভিযান। সীমান্ত পেরিয়ে পাচার রুখতে একাধিক জায়গায় বসানো হয়েছে নজরদারি ক্যাম্প।


```