Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Income Tax Raid: কলকাতা-সহ ৮ জায়গায় আয়কর দফতরের হানা, সকাল থেকে চলছে ম্যারাথন তল্লাশি

সপ্তাহের প্রথম দিনই কলকাতার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই অভিযান আয়কর দফতরের (Income Tax Raid)। কেন্দ্রীয় সংস্থার এই তল্লাশি অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার কয়েকটি জায়গায়।

Income Tax Raid: কলকাতা-সহ ৮ জায়গায় আয়কর দফতরের হানা, সকাল থেকে চলছে ম্যারাথন তল্লাশি

আয়কর দফতরের অভিযান

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 February 2026 12:41

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনই কলকাতার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই অভিযান আয়কর দফতরের (Income Tax Raid)। কেন্দ্রীয় সংস্থার এই তল্লাশি অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার কয়েকটি জায়গায়। সূত্রের খবর, এদিন মোট ৮টি জায়গায় একযোগে হানা দিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা।

সূত্রে খবর, সুধীর সাতনালিওয়ালা নামে এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। তিনি একটি জৈব সারের কোম্পানির মালিক। তাঁর ১০ নম্বর রাজা সন্তোষ রোডের বাড়ি এবং ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডের অফিসে সোমবার সকাল থেকেই আয়কর দফতরের কর্মকর্তারা পৌঁছে যান। প্রথমে অফিসে তল্লাশি শুরু হলেও, পরে সন্তোষ রোডের বাড়িতে দীর্ঘ সময় ধরে অভিযান চালানো হয়।

জানা যাচ্ছে, আয়কর ফাঁকি এবং হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। সুধীর সাতনালিওয়ালার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত একটি পুরনো মামলার তদন্তে এই পদক্ষেপ বলে মনে করছেন তদন্তকারী  আধিকারিকরা। বাড়ি ও অফিস থেকে নথিপত্র, কম্পিউটারের হার্ডডিস্ক ও আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩ অভিজাত আবাসনের টাওয়ার ৩-এর ন'তলা রাজেন্দ্র মাথুরের ফ্ল্যাটে তল্লাশি চালায় আধিকারিকরা। এছাড়া ইকো স্পেস ও পার্ক স্ট্রিটের একটি অফিসেও হানা দিয়েছে আয়কর দফতর। 


```