কমিশনের তরফে আরও বলা হয়েছে, এই নির্দেশ কার্যকর করতে কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের ক্ষেত্রে কমিশনের গাইডলাইন মেনে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 9 February 2026 12:09
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত সমস্ত পুলিশকর্মীর বদলি ও পোস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হল রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে (Deadline to complete all transfers of police , February 15)।
এই মর্মে স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠাল পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।
চিঠিতে জানানো হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন-সংযুক্ত পুলিশকর্মীদের দ্রুত বদলি জরুরি। আগেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হল।
নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বদলি ও পোস্টিং শেষ করে অবিলম্বে তার রিপোর্ট পাঠাতে হবে, যাতে তা নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার কাছে পাঠানো যায়।

কমিশনের তরফে আরও বলা হয়েছে, এই নির্দেশ কার্যকর করতে কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের ক্ষেত্রে কমিশনের গাইডলাইন মেনে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে।
রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে পুলিশের বদলি নিয়ে বরাবরই বিতর্ক তৈরি হয়। কমিশনের এই কড়া অবস্থান সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য প্রশাসন কতটা দ্রুত এই নির্দেশ কার্যকর করতে পারে।