Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'উটের দুধের সাবান মাখছি'! ট্রোলারদের জবাবে কুণালের রসিকতা! ভাইরাল ভিডিও

শেষে যেন সিনেমার সংলাপের মতোই শোনায় ঘোষবাবুর বক্তব্য, “আমি তো শুধু সাবান মাখি, কিন্তু ঘষা খায় অন্যরা!”

'উটের দুধের সাবান মাখছি'! ট্রোলারদের জবাবে কুণালের রসিকতা! ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 29 October 2025 20:17

দ্য ওয়াল ব্যুরো: ট্রোলের (Trolls, Viral video) জবাবে আবার ট্রোল—তাও এমন নাটকীয়তায় যে, নেটপাড়া হেসে গড়াগড়ি! রাজ্যের রাজনীতি মানেই যদি বিতর্ক আর বিদ্রুপের মিশেল হয়, তবে কুণাল ঘোষ (Kunal Ghosh) তার অন্যতম কেন্দ্রবিন্দু। কখনও দলের মুখপাত্র, কখনও সাংবাদিক, আবার এখন অভিনেতা—সব ভূমিকাতেই সমান স্বচ্ছন্দ তিনি। কিন্তু এই বহুমুখী কুণাল ঘোষ কীভাবে সহ্য করেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় বয়ে যাওয়া বিদ্রূপের ঝড়?

উত্তরটা নিজেই দিলেন কুণাল—আর তা একেবারে ‘আরবি স্টাইলে’।

সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। মুখে চেনা আত্মবিশ্বাসী হাসি। বললেন, “আপনাদের অনেকে আমাকে একটা ছোট্ট প্রশ্ন করেন—আমি এত ট্রোল সহ্য করি কী করে? আজ সেই উত্তরটাই দিচ্ছি।”

এরপরই শুরু কুণালের ধামাকা বিশ্লেষণ। তাঁর মতে, নিজের সোশ্যাল মিডিয়ার বন্ধুরা চার ভাগে ভাগ।
ক—যাঁরা ভালোবাসেন, উৎসাহ দেন, পাশে থাকেন।
খ—নীরবে নজর রাখেন।
গ—যাঁরা গঠনমূলক সমালোচনা করেন, যুক্তি দেন।
আর ওই ঘ—যাঁরা কটাক্ষ, গালাগাল, বিকৃত ভাষা ছড়ান।

তারপরই আসে আসল মোচড়। কুণালের চোখে খুনসুটি-মেশানো ঝিলিক, “আমি কিন্তু তাঁদের ওয়ালে যাই না, তবু সারাদিন তাঁরা আমার ওয়ালে বসে থাকে! কারণ আমি এক বিশেষ সাবান মাখি—আরবের উটের দুধের সাবান (Camel Milk Soap)!”

বিস্মিত নেটিজেনদের উদ্দেশে তিনি ব্যাখ্যা করেন, “এই সাবানের একটা কসমিক ম্যাগনেটিক অপজিট এফেক্ট আছে। যারা হতাশ, যারা জ্বলে, যারা ঘৃণা ছড়ায়—তাঁদের ওপরই এর প্রতিক্রিয়া পড়ে। ফলে সারাদিন আমাকেই নিয়ে পড়ে থাকে ওরা!”

কুণালের দাবি, এ নাকি একেবারে মরুভূমি থেকে আসা 'ক্যামেল মিল্ক সোপ'! মজার ছলে আরও যোগ করলেন, “স্নানের সময় এই সাবান মাখলে যারা অসভ্যর মতো কথা বলে, এফেক্টটা গিয়ে পড়ে ডাইরেক্ট তাদের গায়েই!”

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া হাসিতে ফেটে পড়েছে। কেউ লিখেছেন, “এবার ট্রোলারদের সাবান লাগবে!” কেউ আবার কটাক্ষে বলছেন, “উটের দুধে রাজনীতি ধুয়ে ফেলছেন কুণাল ঘোষ!”

যাই হোক, এক ঢিলে দুই পাখি মেরেছেন কুণাল—ট্রোলারদের ব্যঙ্গ করেছেন, আবার নিজের ব্র্যান্ড ‘হিউমার’ও বজায় রেখেছেন।

শেষে যেন সিনেমার সংলাপের মতোই শোনায় ঘোষবাবুর বক্তব্য, “আমি তো শুধু সাবান মাখি, কিন্তু ঘষা খায় অন্যরা!”


```