Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আগামিকাল দুপুর ১২টার মধ্যে কাজে যোগ না দিলে বিএলওদের সাসপেন্ড করার নির্দেশ কমিশনের

 প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে, আগামিকাল দুপুরের মধ্যে যদি কেউ কাজে যোগ না দেন, তবে তাঁদের নামের তালিকা কমিশনে পাঠাতে হবে। এরপরই শুরু হবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া।

আগামিকাল দুপুর ১২টার মধ্যে কাজে যোগ না দিলে বিএলওদের সাসপেন্ড করার নির্দেশ কমিশনের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 29 October 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের (SIR) কাজ। কিন্তু এখনও বহু বিএলও (BLO) দায়িত্বগ্রহণ  করেননি বলে খবর। এবার এ ব্যাপারে কড়া অবস্থান নিতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। 

সূত্রের খবর, আগামিকাল দুপুর ১২টার মধ্যে যারা বিএলও (BLO) হিসেবে দায়িত্বগ্রহণ করবেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন কর্মীদের ক্ষেত্রে সাসপেন্ড (Suspend) করার ভাবনাও চলছে। 

সূত্রের খবর, এ বিষয়ে বুধবার এক বৈঠকে ডিএমদের মৌখিক বার্তাও দিয়েছে সিইও দফতর। এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে শিক্ষক সমাজের উপর। কারণ, রাজ্যের বহু স্কুলশিক্ষককে এবার BLO-র দায়িত্ব দেওয়া হলেও, কমিশনের রিপোর্ট অনুযায়ী, অনেকেই এখনও কাজে যোগ দেননি। ফলে ভোটার তালিকা সংশোধনের কাজে গতি আসছে না বলে অভিযোগ।

কমিশনের এক আধিকারিকের কথায়, “ব্লক লেভেল অফিসারদের দায়িত্ব ভোটার তালিকার ভিত্তি মজবুত করা। দায়িত্ব না নিলে সমগ্র প্রক্রিয়াই ব্যাহত হয়।”

কমিশন সূত্রে আরও খবর, প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে, আগামিকাল দুপুরের মধ্যে যদি কেউ কাজে যোগ না দেন, তবে তাঁদের নামের তালিকা কমিশনে পাঠাতে হবে। এরপরই শুরু হবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া।

জেলা প্রশাসনের এক কর্তার কথায়, “অনেক শিক্ষক নানা অজুহাত দেখাচ্ছেন। কিন্তু কমিশন এবার আর ছাড় দিতে রাজি নয়।” নির্বাচন কমিশনের তরফে বার্তা স্পষ্ট —“দায়িত্ব নিতে হবে, নয়তো ফল ভোগ করতে হবে।”

এখন দেখার আগামিকাল ১২ টার মধ্যে সব জেলায় BLO রা সবাই যোগ দিচ্ছে কিনা। আর যদি না দেয় তাহলে কতজনকে সাসপেন্ড করে কমিশন, তা নিয়েও কৌতূহল রয়েছে সব মহলের।


```