Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

Coal Mining: আসানসোলের কয়লাখনিতে অবৈধ উত্তোলনের চেষ্টা, ধসে চাপা পড়ে মৃত ৩

রাষ্ট্রায়ত্ত ভারত কোকিং কোল লিমিটেডের অধীন খোলা কয়লাখনিতে র‍্যাটহোলপদ্ধতিতে কয়লা তুলছিলেন কয়েক জন।

Coal Mining: আসানসোলের কয়লাখনিতে অবৈধ উত্তোলনের চেষ্টা, ধসে চাপা পড়ে মৃত ৩

আসানসোলের কয়নাখনি

গার্গী দাস

শেষ আপডেট: 14 January 2026 15:52

দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের (Asansol) খনিতে ধস। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ কুলটি (Kulti) থানার অন্তর্গত বারিরা (Barira) এলাকায় খোলা কয়লাখনিতে ধস নামে। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত ২। স্থানীয়রা জানাচ্ছেন, খনির ভিতরে অবৈধভাবে কয়লা তুলতে নেমেছিলেন ওই শ্রমিকরা।

রাষ্ট্রায়ত্ত ভারত কোকিং কোল লিমিটেডের (Bharat Coking Coal Limited) অধীন খোলা কয়লাখনিতে র‍্যাটহোল (Rathole mining) পদ্ধতিতে কয়লা তুলছিলেন কয়েক জন। আচমকাই ধস নামলে চাপা পড়ে যান তাঁরা। মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কয়েকজন। কিন্তু তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি।

উদ্ধারকাজে নামে খনি কর্তৃপক্ষ, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেসিবি (JCB) ও ভারী যন্ত্রপাতি নামানো হয়। কুলটির বিজেপি (BJP) বিধায়ক অজয় পোদ্দার (Ajay Poddar) ঘটনাস্থলে উপস্থিত হন দ্রুত। জানান, প্রথমে পাঁচ জন আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে ধ্বংসস্তূপ থেকে তিনটি দেহ বের করা হয়।

আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে উদ্ধারকারী দল। তাঁদের শারীরিক অবস্থার বিস্তারিত এখনও জানা যায়নি।

জেলা শাসক পন্নামবালাম এস (Ponnambalam S) বলেন, “কীভাবে এই দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হলে বিস্তারিত বলা যাবে না।” তবে বিধায়ক অজয় পোদ্দার বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, অবৈধ কয়লাখনন একটি ‘সিন্ডিকেট’-এর (Syndicate) মাধ্যমে চলছে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং কয়লা মাফিয়া (Coal mafia) এই চক্রের সঙ্গে জড়িত। বলেন, 'গ্রামের লোকেরাই মরছে। এই চিত্র গোটা বাংলাতেই।'

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খোলা খনিতে অবৈধ অনুপ্রবেশের কথা জানলেও কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (Central Industrial Security Force) ও খনি কর্তৃপক্ষ বহু সময় চোখ বুজে থাকে। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই প্রতিদিন কয়লার টুকরো তুলতে নামেন আশপাশের গ্রামের মানুষজন। নজরদারি নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।


```