Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

কয়লা পাচার মামলা: একাধিক ঠিকানায় হানা দিয়ে বিপুল নগদ উদ্ধার, এখনও চলছে ইডির তল্লাশি

কয়লা পাচার মামলার তদন্তে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। বেলা গড়াতেই উদ্ধার হল বিপুল নগদ। এখনও পর্যন্ত এক কোটি টাকা নগদ উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা। 

কয়লা পাচার মামলা: একাধিক ঠিকানায় হানা দিয়ে বিপুল নগদ উদ্ধার, এখনও চলছে  ইডির তল্লাশি

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 November 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলার (Coal Corruption) তদন্তে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযানে নেমেছে ইডি (ED)। বেলা গড়াতেই উদ্ধার হল বিপুল নগদ। এখনও পর্যন্ত এক কোটি টাকা নগদ উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা। এত পরিমাণ টাকার উৎস কী, তা জানতে চায় ইডি।

শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জুড়ে বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি (ED)। দুই রাজ্য মিলিয়ে প্রায় ৪০টি ঠিকানায় হানা দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতার প্রায় ২০টি জায়গা ইডির নজরে রয়েছে, বিশেষত বিধাননগরের এ কে ব্লক এবং সিএফ ব্লকে চলছে তল্লাশি।

আসানসোল, পুরুলিয়া, কলকাতার কয়েকটি এলাকা থেকে শুরু করে ঝাড়খণ্ডের ধানবাদ- একাধিক জায়গায় কয়লা ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চলছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় তাঁদের বাড়ি।  

সূত্রের খবর, মূলত কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহ ও তাঁর ভাই কুম্ভনাথ সিংহের কয়েকটি ঠিকানায় হানা দিয়েছে ইডি। লালবাবুদের সংস্থা বিসিসিএল-এর খনি থেকে কয়লা তোলার কাজ করে। ইডির দাবি, কয়লা রফতানিতে দুর্নীতি ও টাকার লেনদেনে গরমিলের অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি চালানো হয়েছে।

এর আগেও ঠিকাদার এলবি সিং-এর সংস্থায় আয়কর দফতর তল্লাশি চালিয়েছিল এবং তখন প্রায় ১০০ কোটি টাকা নগদ পাওয়া যায়। পরে সিবিআইয়ের তদন্তে বিসিসিএল-এর কয়লা সংক্রান্ত টেন্ডার জালিয়াতির অভিযোগে এলবি সিং-কে অভিযুক্ত করা হয়। সেই মামলাটি ECIR হিসেবে নথিভুক্ত করার পরই ইডি এই পুরো ঘটনার অর্থলেনদেনের দিকটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।


```