ইডি সূত্রের দাবি, কয়লা রফতানিতে দুর্নীতি ও আর্থিক লেনদেন সংক্রান্ত অসঙ্গতির অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান (ED raid coal traders West Bengal Jharkhand)।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
শেষ আপডেট: 21 November 2025 10:44
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জুড়ে বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED raid in coal corruption)। শুক্রবার সকাল থেকেই দুই রাজ্য মিলিয়ে প্রায় ৪০টি ঠিকানায় হানা দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED raid coal traders West Bengal Jharkhand)। কলকাতার প্রায় ২০টি জায়গা ইডির নজরে রয়েছে, বিশেষত বিধাননগরের এ কে ব্লক এবং সিএফ ব্লকে চলছে তল্লাশি।
আসানসোল, পুরুলিয়া, কলকাতার কয়েকটি এলাকা থেকে শুরু করে ঝাড়খণ্ডের ধানবাদ - সব জায়গাতেই অভিযানে নেমেছেন ইডির আধিকারিকরা। তাঁদের সহায়তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
লক্ষ্য মূলত কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহ ও তাঁর ভাই কুম্ভনাথ সিংহের একাধিক ঠিকানা। লালবাবুদের সংস্থার অধীনে রাষ্ট্রায়ত্ত বিসিসিএল-এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে। ইডি সূত্রের দাবি, কয়লা রফতানিতে দুর্নীতি ও আর্থিক লেনদেন সংক্রান্ত অসঙ্গতির অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান।
ইতিমধ্যেই সল্টলেক ও ইএম বাইপাস লাগোয়া একটি আবাসনেও তল্লাশি শুরু হয়েছে। তবে ওই বাড়িতে কারা থাকেন তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখযোগ্য, প্রায় দশ বছর আগে বিসিসিএল-এর টেন্ডার সংক্রান্ত অনিয়মের অভিযোগে সিবিআই লালবাবুর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল। তখন কেন্দ্রীয় তদন্তকারীদের দিকে গুলি চালানোর অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার সেই লালবাবু সিংহের ঠিকানাতেই হানা দিল আর এক কেন্দ্রীয় সংস্থা, ইডি।