Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'আমার কোন‌ও এজেন্ডা নেই, জাস্ট সৌজন্য সাক্ষাৎ', লোকভবনে ঢোকার মুখে বললেন মুখ্যমন্ত্রী

কেউ কোন‌ও প্রশ্ন করার আগেই মুখ্যমন্ত্রী নিজেই বলেন, 'আমি জাস্ট সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, নাথিং এলস্, আমার কোন‌ও এজেন্ডা নেই।' এরপরেই তিনি লোকভবনে ঢুকে যান। এদিন প্রায় ঘন্টাখানেক লোকভবনে ছিলেন মুখ্যমন্ত্রী।

'আমার কোন‌ও এজেন্ডা নেই, জাস্ট সৌজন্য সাক্ষাৎ', লোকভবনে ঢোকার মুখে বললেন মুখ্যমন্ত্রী

লোকভবনে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল আর এন রবি।

সঞ্জু সুর

শেষ আপডেট: 21 March 2026 19:54

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে যেদিন শপথ নিলেন আর এন রবি (RN Ravi), সেদিন আর আলাদা করে চা-চক্রে বসা হয়নি। রাজভবনের 'থ্রন' রুমের সামনের লবিতেই সৌজন্য সাক্ষাৎ সেরেছিলেন রাজ্যপাল আর‌ এন রবি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে সাক্ষাতে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলেছিলেন, 'বাংলাকে যারা ভালোবাসে, বাংলা‌ও তাঁদের ভালবাসে।' সেদিন‌ই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আবার আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। ইদের সন্ধেয় সেই আমন্ত্রণ রক্ষা করতেই ফের লোকভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই লোকভবনে ঢোকার মুখে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে এই কথা বলেন তিনি।

শনিবার দুপুরের পর হঠাৎ করেই জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকভবনে যাবেন রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করতে। জল্পনা ছড়ায় হঠাৎ এমন কী ঘটল যে এই ভোট আবহে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান! জল্পনার সঙ্গে ডানা মেলতে থাকে কল্পনা‌ও। কারণ যে সময়ে মুখ্যমন্ত্রীর লোকভবনে যাওয়ার কথা তার ঠিক আগের মূহূর্তেই রাজভবনে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। যদিও দেখা যায় সুকান্ত মজুমদার লোকভবন থেকে বের হ‌ওয়ার পর‌ই মুখ্যমন্ত্রী সেখানে পৌছান। 

 

এদিন লোকভবনে ঢোকার আগেই গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। সটান চলে আসেন উল্টো দিকে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের সামনে। কেউ কোন‌ও প্রশ্ন করার আগেই মুখ্যমন্ত্রী নিজেই বলেন, 'আমি জাস্ট সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, নাথিং এলস্, আমার কোন‌ও এজেন্ডা নেই।' এরপরেই তিনি লোকভবনে ঢুকে যান। এদিন প্রায় ঘন্টাখানেক লোকভবনে ছিলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্না কর্মসূচি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেও আর এন রবিকে নিশানা করেছিলেন তিনি। অভিযোগ ছিল, আনন্দ বোসকে ‘ভয় দেখিয়ে’ সরানো হয়েছে এবং লোকভবনকে ‘বিজেপির দলীয় অফিস’ বানানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। আর নতুন যিনি আসছেন, তিনি (আর এন রবি) বিজেপির প্যারেড করা ক্যাডার।

আর রাজভবনে শপথগ্রহণের দিন থ্রোন রুম থেকে বেরিয়ে ভিজিটার্স রুমে চলে যান নবনিযুক্ত রাজ্যপাল। প্রথা অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই নতুন রাজ্যপাল চা-চক্রে যোগ দেন। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তাই রাজ্যপাল চলে যাওয়ার পর থ্রোন রুমেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী। তারপর লোকভবন থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী তাঁকে জানান, রাজ্যপাল থ্রোন রুম থেকে বেরিয়ে ভিজিটার্স রুমে চা-চক্রের জন্য অপেক্ষা করছেন। সেই সময়ে ফিরে যাওয়ার সময় মাঝ-করিডরেই তাঁদের দেখা হয়ে যায়।

এরপর রাজ্যপাল আর এন রবির স্ত্রীর সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে আসছেন জানতে পেরে সস্ত্রীক রাজ্যপাল ভিজিটার্স রুম থেকে বেরিয়ে আসেন। তখনই তাঁর স্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিয়ম করে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


```