বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা হবে। তার আগে আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল মাটি খোঁড়ার কাজ। কাতারে কাতারে মানুষ এই কাজ দেখতে ভিড় জমিয়েছেন বেলডাঙায়।

শেষ আপডেট: 10 February 2026 12:18
মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ: অপেক্ষার অবসান। বেলডাঙায় হুমায়ুন কবীরের মসজিদের কাজ শুরু হল। মাটি খোঁড়া শুরু হওয়ায় আবেগে ভাসলেন মানুষ।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা হবে। তার আগে আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল মাটি খোঁড়ার কাজ। কাতারে কাতারে মানুষ এই কাজ দেখতে ভিড় জমিয়েছেন বেলডাঙায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে হুমায়ুন কবীর বলেন, “আগামী ১১ ফেব্রুয়ারি এই পবিত্র কাজের সঙ্গে যুক্ত হয়ে ১২০০ কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। এটি শুধু নির্মাণ কাজ নয়, এটি ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং মানুষের আবেগের বাস্তব রূপ।”
বেলডাঙায় মসজিদের কাজ শুরু হওয়ার খবরে শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। বহু মানুষের কাছে এই দিনটি চিহ্নিত হয়ে থাকল এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে।
গত ৬ ডিসেম্বর বেলডাঙায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই কর্মসূচির নেতৃত্বেও ছিলেন হুমায়ুন। মসজিদ নির্মাণকে ঘিরে তখন থেকেই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে।এই মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যেই কয়েক কোটি টাকা চাঁদা হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং সেই অর্থেই নির্মাণ কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
গত ৪ ডিসেম্বর হুমায়ুনকে তৃণমূল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়। তবে দমে না গিয়ে তারপরেই তিনি ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। একই সঙ্গে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও করেন হুমায়ুন।