Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

হুমায়ুন নতুন দল গড়লে ২২ আসনে ক্ষতি তৃণমূলের, জিতবে বিজেপি: শুভেন্দু

শুভেন্দুর দাবি, হুমায়ুন কবীর যদি নতুন রাজনৈতিক দল গঠন করেন, তাহলে তৃণমূলের ঘাঁটিতে বড় ধাক্কা খাবে দলটি। 

হুমায়ুন নতুন দল গড়লে ২২ আসনে ক্ষতি তৃণমূলের, জিতবে বিজেপি: শুভেন্দু

হুমায়ুন কবীর ও শুভেন্দু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 November 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে (TMC) থেকেও বিদ্রোহী হয়ে উঠেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। নতুন দল ঘোষণা করার পর থেকেই না না বিতর্কিত কথা বলে যাচ্ছেন তিনি। এবার তাঁকে নিয়েই মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর দাবি, হুমায়ুন কবীর যদি নতুন রাজনৈতিক দল গঠন করেন, তাহলে তৃণমূলের ঘাঁটিতে বড় ধাক্কা খাবে দলটি। তাঁর কথায়, “হুমায়ুন কবীর চলে গেলে মুর্শিদাবাদের ২২টি আসনে কংগ্রেস-সিপিএম জোট আর বিজেপি জিতবে।”

শুভেন্দু আরও বলেন, “তৃণমূলকে মুর্শিদাবাদে সংগঠিত করা সহজ কাজ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মুকুল রায়, পূর্ণেন্দু বসু, ইন্দ্রনীল সেন— অনেককে দিয়ে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউ পারেননি। ২০০৫ সালে আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি গোটা মুর্শিদাবাদকে তৃণমূলময় করেছিলাম। মুর্শিদাবাদে তৃণমূলের শক্তি বৃদ্ধিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ভূমিকা ছিল না।”

তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কংগ্রেস নেতা সৌম্য আইচ কটাক্ষ করে বলেন, “মনে হচ্ছে শুভেন্দুবাবুর তৃণমূলপ্রেম ফের জেগে উঠেছে। তৃণমূলের ভাল-মন্দ নিয়ে এখন উনিই বিচার করছেন!”

সৌম্যর আরও তির্যক মন্তব্য, “আমরা তো বরাবরই বলি তৃণমূল মানেই বিজেপি, আর বিজেপি মানেই তৃণমূল! পতাকা আলাদা হলেও উৎস এক— আরএসএস। তাই ওঁদের পারস্পরিক সম্পর্ক ও চিন্তাধারা বোঝা কঠিন নয়।”

রবিবার বর্ধমান শহরে জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হয়েছিল ‘পরিবর্তন সংকল্প যাত্রা’। রাজ্যজুড়ে তৃণমূল সরকারের দুর্নীতি, নারী নির্যাতন, খুন ও এসআইআর ইস্যুতে “মিথ্যাচার”-এর প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। বর্ধমানের বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের পর সভা করেন শুভেন্দু অধিকারী। জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা ও রাজ্য কমিটির সদস্য সন্দীপ নন্দী-সহ দলের নেতৃত্ব ছিলেন উপস্থিত।

বিজেপির দাবি, প্রশাসন প্রথমে এই সভার অনুমতি দেয়নি। পরে হাই কোর্টের নির্দেশে সভা করার অনুমতি মেলে।

বস্তুত, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পারদ দিনে দিনে চড়ছে। SIR-NRC আতঙ্কে একাধিক মৃত্য়ু এবং আত্মহত্যার অভিযোগকে হাতিয়ার করে সরব তৃণমূল। পাল্টা তাদের বিরুদ্ধে মৃত্য়ু নিয়ে রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি।

এই আবহে SIR এবং NRC-কে পরস্পরের সঙ্গে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "২১-এর নির্বাচনেও তিনি CAA-কে NRC বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি, তার কিছুটা সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর যে নেতারা রয়েছেন, যাঁরা প্রকৃতপক্ষে না হিন্দুর উপকার করেছেন, না মুসলমানের উপকার করেছেন। লাগাতার SIR-কে NRC বলা, SIR করতে না দেব, এই প্রচার হুমকি দেওয়া এবং BLO থেকে শুরু করে নির্বাচন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি (মুখ্যমন্ত্রী) আক্রমণ চালিয়ে গেছেন।"


```