Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: জন্ম-শংসাপত্র বিতরণে কারচুপি করছে কলকাতা পুরসভা, বড় অভিযোগ শুভেন্দুর

শুভেন্দু আরও দাবি করেছেন, ৬ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে মোট কতটি জন্ম-শংসাপত্র ইস্যু হয়েছে, বাইরে বসবাসকারীদের জন্য কতটি শংসাপত্র দেওয়া হয়েছে এবং আইন লঙ্ঘনের কোনও প্রচেষ্টা চলছে কি না—এই তথ্য দ্রুত প্রকাশ করতে হবে।

SIR: জন্ম-শংসাপত্র বিতরণে কারচুপি করছে কলকাতা পুরসভা, বড় অভিযোগ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 November 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভায় (Kolkata Municipality) হঠাৎ জন্ম-শংসাপত্রের (birth certificates) চাহিদা বৃদ্ধি নিয়ে এবার বড় অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কলকাতা পুরসভার কমিশনার সুমিত গুপ্তকে চিঠি লিখে অভিযোগ করেছেন যে, “পুরসভা বেআইনি ও অনৈতিকভাবে গণহারে জন্ম-শংসাপত্র বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং তাদের জন্য যারা এসআইআর প্রক্রিয়ায় (SIR) ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে।”

শুভেন্দু বলেন, এটি ভোটার তালিকা প্রভাবিত করার এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার উদ্দেশ্যে হচ্ছে। তিনি ইতিমধ্যেই তথ্য জানার অধিকার (আরটিআই) অনুযায়ী আবেদন করেছেন, যাতে ৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত জন্ম-শংসাপত্র ইস্যুর বিস্তারিত তথ্য এবং আগের বছরের একই সময়ের তুলনা পাওয়া যায়।

কলকাতা পুরসভার পক্ষ থেকে এই অভিযোগকে “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে উড়িয়ে দেওয়া হয়েছে। পুরসভা মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, “জন্ম-শংসাপত্র পাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। বৈধ নথিপত্র জমা দিলে তবেই আবেদন গ্রহণ করা হয়। বিরোধী নেতা যেন সকলকে নিজের মতো দেখেন, তাই তাঁর অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন নেই।”

শুভেন্দু আরও দাবি করেছেন, ৬ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে মোট কতটি জন্ম-শংসাপত্র ইস্যু হয়েছে, বাইরে বসবাসকারীদের জন্য কতটি শংসাপত্র দেওয়া হয়েছে এবং আইন লঙ্ঘনের কোনও প্রচেষ্টা চলছে কি না—এই তথ্য দ্রুত প্রকাশ করতে হবে। তিনি নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে তদন্ত শুরু করারও আহ্বান জানিয়েছেন।


```