Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রায়গঞ্জে উদ্ধার বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা, গোপনসূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল কাস্টমস

মঙ্গলবার ভোরে কাস্টমসের একটি বিশেষ দল ঠাকুরবাড়ি এলাকায় ওঁত পেতে ছিল। সেই সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবককে দাঁড়াতে বলা হলে তারা দাঁড়ানোর ভান করেও দ্রুত পালিয়ে যায়।

রায়গঞ্জে উদ্ধার বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা, গোপনসূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল কাস্টমস

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 23 December 2025 17:45

দ্য় ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: বাংলাদেশের বর্তমান উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রায়গঞ্জ ও হেমতাবাদ থানার লাগোয়া ঠাকুরবাড়ি এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা।

রায়গঞ্জ কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে কাস্টমসের একটি বিশেষ দল ঠাকুরবাড়ি এলাকায় ওঁত পেতে ছিল। সেই সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবককে দাঁড়াতে বলা হলে তারা দাঁড়ানোর ভান করেও দ্রুত পালিয়ে যায়।

কাস্টমসের গাড়ি তাদের পিছু ধাওয়া করলে পালানোর সময় রাস্তায় বাংলাদেশি কারেন্সি নোটের বান্ডিল ফেলে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে উদ্ধার হয় ২ টাকার বাংলাদেশি নোটের ৬০ হাজারটি নোট, যার মোট মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া নোটগুলি একেবারেই নতুন এবং ব্যবহার করা হয়নি বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

রায়গঞ্জ কাস্টমসের সুপারিন্টেনডেন্ট অনুজ কুমার দাস জানান, পলাতক দুই যুবকের মধ্যে একজনের পরনে ছিল সিভিক ভলান্টিয়ারের পোশাক। এত বড় পরিমাণ বাংলাদেশি নোট উদ্ধারের নজির নেই বলেও তিনি জানান। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সেই সময়ে ভারতের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতরে এই বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা কোথায় কী উদ্দেশে পাচার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে কাস্টমস।


```