Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

আজ থেকে শুরু হল নতুন নিয়মের উচ্চমাধ্যমিক, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে ওএমআর শিটে

রাজ্যজুড়ে মোট ২ হাজার ১০৬টি কেন্দ্রের মধ্যে ১২২টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে শিক্ষা সংসদ। নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজরের ঘরে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।

আজ থেকে শুরু হল নতুন নিয়মের উচ্চমাধ্যমিক, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে ওএমআর শিটে

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 September 2025 10:25

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর থেকেই বদল এসেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে (HS Exam)। প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে (Semestar in HS Exam) পরীক্ষা শুরু হল সোমবার। পুজোর আগেই সেপ্টেম্বর মাসে, আজ থেকে শুরু হল প্রথম সেমিস্টারের পরীক্ষা। দ্বিতীয় সেমিস্টার হবে আগামী বছর মার্চ মাসে। দুই পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করেই প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।

সোমবার সকাল ১০টায় শুরু প্রথম দিনের পরীক্ষা, চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। নতুন এই নিয়মে পরীক্ষার সময়সীমা নির্ধারিত হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষার্থীরা এবার প্রথমবারের মতো ওএমআর শিটে পরীক্ষা দেবে, যা স্কুল স্তরের কোনও পরীক্ষায় আগে কখনও হয়নি। বাংলা, ইংরেজি, হিন্দি এবং অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়েছে।

রাজ্যজুড়ে মোট ২ হাজার ১০৬টি কেন্দ্রের মধ্যে ১২২টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে শিক্ষা সংসদ। নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজরের ঘরে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ইনভিজিলেটরকে হেনস্থা করলে বা নিয়মভঙ্গ করলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে বলেও কড়া নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ লক্ষ ৬০ হাজার। পরীক্ষার কেন্দ্র বাছাইয়ের সময় খেয়াল রাখা হয়েছে, যাতে বৃষ্টি বা জল জমে পড়ুয়াদের অসুবিধা না হয়। প্রয়োজনে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর পর্যন্ত বছরে একবারই উচ্চমাধ্যমিক পরীক্ষা হত। তবে জাতীয় শিক্ষানীতি ও রাজ্যের শিক্ষা নীতি অনুযায়ী, এ বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। চলতি বছরের জুন মাসেই শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছিল, এবার থেকে পরীক্ষার্থীরা ওএমআর শিটের কার্বন কপি হাতে পাবে। প্রসঙ্গত, যারা সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকেই ২০২৬-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

সব মিলিয়ে, নতুন নিয়মে পরীক্ষার শুরুতেই পড়ুয়া থেকে অভিভাবক— সকলের মধ্যেই কৌতূহল ও টেনশন দেখা দিয়েছে। তবে শিক্ষা দপ্তর আশাবাদী, এই পরিবর্তন ভবিষ্যতের জন্য শিক্ষাব্যবস্থাকে আরও মজবুত করবে।


```