Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

তিন দিনে তিন খুনে থরথর মালদহ! তৃণমূলের সালিশি সভায় কোপানোর অভিযোগ, আতঙ্কের ছায়া কালিয়াচকে

আতঙ্কে রাত নামতেই দরজা বন্ধ করছেন স্থানীয়েরা। পুলিশের টহল বাড়ানো হলেও বাসিন্দাদের প্রশ্ন, দুষ্কৃতীদের দাপট কবে থামবে? 

তিন দিনে তিন খুনে থরথর মালদহ! তৃণমূলের সালিশি সভায় কোপানোর অভিযোগ, আতঙ্কের ছায়া কালিয়াচকে

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 November 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: মালদহের (Malda) কালিয়াচক যেন রক্তাক্ত অধ্যায় লিখছে পরপর তিন দিনে। এবার তৃণমূলের সালিশি সভায় কুপিয়ে খুন করার অভিযোগ। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত আরও ৬ জন। এদের মধ্যে বাদশা শেখের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় রাজনগরে। এসডিপিও-র নেতৃত্বে শুরু হয় তল্লাশি। এখনও পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত জেনারুল শেখ-সহ আরও কয়েকজন এখনও পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফসলি জমির ওপর দিয়ে গাড়ি যাতায়াতকে কেন্দ্র করে বুধবারই অশান্তি ছড়ায় গ্রামে। সেই গণ্ডগোল মেটাতে বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে ডাকা হয় সালিশি সভা। উদ্দেশ্য ছিল বিবাদ মিটিয়ে ফেলা। কিন্তু সমাধানের বৈঠকই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়। অভিযোগ, বচসা চলার মধ্যেই আচমকা একরামুলের উপর ঝাঁপিয়ে পড়ে কয়েকজন। ধারালো অস্ত্রের কোপে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আহত হয়েছেন আরও ছয় জন। তাঁদের মধ্যে বাদশা শেখের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, সালিশি সভা মানে বিচারের জায়গা, সেখানে যদি খুন হয়, তবে নিরাপত্তা কোথায়? পুলিশের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করাই এখন প্রধান লক্ষ্য।

এই ঘটনাই কালিয়াচকের আতঙ্ককে আরও বাড়িয়েছে। কারণ এর ঠিক আগের দু’দিনেও রক্তাক্ত ইতিহাস লিখেছে এই এলাকা। সোমবার নিখোঁজ হওয়া তৃণমূল কর্মী ও কয়লা ব্যবসায়ী ওবায়দুল্লা খানের দেহ মঙ্গলবার উদ্ধার হয়েছিল ইংরেজবাজারের একটি আমবাগান থেকে। মাথায় গুলি, শরীরে আঘাতের চিহ্ন—এ যেন পরিকল্পিত হত্যা। তার কয়েক ঘণ্টার মধ্যেই জালালপুরে এক পাঁপড় বিক্রেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

টানা তিন দিনের মধ্যে তিনটি আলাদা খুনের ঘটনা—রাজনৈতিক থেকে ব্যক্তিগত, সব ধরনের রেষারেষিই যেন এক হয়ে ছিন্নভিন্ন করছে শান্ত কালিয়াচককে। আতঙ্কে রাত নামতেই দরজা বন্ধ করছেন স্থানীয়েরা। পুলিশের টহল বাড়ানো হলেও বাসিন্দাদের প্রশ্ন, দুষ্কৃতীদের দাপট কবে থামবে? 


```