Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কোনও পদক্ষেপ নয়! ভোটের আবহে শুভেন্দু অধিকারীকে ১২ সপ্তাহের স্বস্তি দিল হাইকোর্ট, কোন মামলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৯ ডিসেম্বর এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে খড়দহ থানার তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।

কোনও পদক্ষেপ নয়! ভোটের আবহে শুভেন্দু অধিকারীকে ১২ সপ্তাহের স্বস্তি দিল হাইকোর্ট, কোন মামলা

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 March 2026 12:23

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহের মধ্যেই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে বড় স্বস্তি পেলেন নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। খড়দহ থানার স্বতঃপ্রণোদিত মামলায় (Khardah Case) তাঁকে স্বস্তি দিয়েছে আদালত। মামলার তদন্তে ১২ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের একক বেঞ্চ। অর্থাৎ ভোটের মধ্যে এই মামলা নিয়ে আরও কোনও অস্বস্তির মধ্যে পড়তে হবে না শুভেন্দুকে। কারণ মামলার পরবর্তী শুনানিই ভোটপর্ব মিটলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৯ ডিসেম্বর এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে খড়দহ থানার তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুনানির পর আদালত জানায়, আপাতত তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে। এর ফলে স্বল্প সময়ের জন্য হলেও আইনি স্বস্তি পেলেন বিরোধী দলনেতা।

রাজনৈতিক মহলে এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই মামলার অগ্রগতি নিয়ে যথেষ্ট নজর ছিল বিভিন্ন মহলের। এখন দেখার, ১২ সপ্তাহ পর ভোটপর্ব মিটলে মামলার পরবর্তী শুনানিতে কী অবস্থান নেয় আদালত এবং তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোয়।

এবারের নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম - এই দুই গুরুত্বপূর্ণ আসন থেকে লড়াই (BJP Candidate List 2026) করছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি প্রচার শুরু করেছেন। তবে সেই সঙ্গে আইনি পথ সুরক্ষিত রাখতে নিজেই সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ও বিস্তারিত তথ্য না পাওয়ার অভিযোগ তুলে পুলিশের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন শুভেন্দু।

অভিযোগ, তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, সেই বিষয়ে পুলিশ কোনও নির্দিষ্ট তথ্য দিচ্ছে না। অথচ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে ফর্ম-২৬ জমা দিতে হয়। সেই হলফনামায় ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সমস্ত অপরাধমূলক মামলার বিস্তারিত উল্লেখ বাধ্যতামূলক। মনোনয়ন জমা দেওয়ার আগেই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন বিজেপি নেতা।


```