Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভরা আষাঢ়েও জেঁকে বসেছে নিম্নচাপ, রাজ্য জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। পুরুলিয়া ও কলকাতা হয়ে তা পৌঁছে গিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

ভরা আষাঢ়েও জেঁকে বসেছে নিম্নচাপ, রাজ্য জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। পুরুলিয়া ও কলকাতা হয়ে তা পৌঁছে গিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এরই মাঝে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোন কোন জেলায় বেশি প্রভাব থাকবে?

শনিবার ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি এই দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায়।

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার—এই পাঁচ জেলায় শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

বুধবার কোচবিহার যুক্ত হবে ভারী বৃষ্টির তালিকায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।


```