বিশ্বের সবচেয়ে খাটো অভিনেতা হিসেবে গিনেস রেকর্ডধারী অজয় কুমারকে নিয়ে আবার ভাইরাল এক ভিডিও।

ফাইল চিত্র
শেষ আপডেট: 5 July 2025 18:55
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবচেয়ে খাটো অভিনেতা হিসেবে গিনেস রেকর্ডধারী অজয় কুমারকে নিয়ে আবার ভাইরাল এক ভিডিও। মালয়ালম চলচ্চিত্র জগতের পরিচিত এই অভিনেতার উচ্চতা মাত্র ৭৬ সেন্টিমিটার। অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসে তিনি জয় করে নিয়েছেন বহু মানুষের মন। বহু বছর ধরেই দক্ষিণের সিনেমাপ্রেমীদের কাছে তিনি ‘গিনেস পকিরি’ নামে পরিচিত।
সম্প্রতি অজয় কুমারের সঙ্গে এক মহিলার সাক্ষাতের মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জনসমক্ষে দাঁড়িয়ে রয়েছেন অজয়। এমন সময় এক মহিলা সামনে এসে তাঁকে শুভেচ্ছা জানান। অজয়ের উচ্চতা বিবেচনায় নিয়ে তিনিও ঝুঁকে নিচু হয়ে তাঁর সঙ্গে করমর্দন করেন। তারপর কিছুক্ষণ হাসিমুখে আলাপচারিতাও চলে। দুই মানুষের এই বিনয় ও সৌহার্দ্যের মুহূর্তই মন ছুঁয়ে গেছে দর্শকদের।
এই ভিডিওই এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে। অনেকে মন্তব্য করেছেন, “আসল সৌন্দর্য হৃদয়ে, উচ্চতায় নয়”, আবার কেউ লিখেছেন, “অজয়ের এই আত্মবিশ্বাসই আমাদের প্রেরণা দেয়”।
"दुनिया का सबसे छोटा अभिनेता अजय कुमार जो मलयालम फिल्म इंडस्ट्री से आते हैं"🚨🚨
इनकी हाइट मात्र 76 सेमी है जो गिनीज़ बुक में दर्ज है pic.twitter.com/EH3wM2IYkc— Saral Vyangya (@SaralVyangya) July 4, 2025
অজয় কুমার বহু দিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত। ২০০৫ সালে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান বিশ্বের সবচেয়ে খাটো অভিনেতা হিসেবে যিনি পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অজয়ের জীবনের সংগ্রাম ও সাফল্য বারবার দেখিয়ে দেয়, সীমাবদ্ধতা কখনওই সৃষ্টিশীলতাকে আটকে রাখতে পারে না। এই ভিডিওই যেন সেই কথাটাকেই আরও একবার স্মরণ করিয়ে দিল।