Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রণবীর অনেক কথা বলেছিল, আমিও, ওরটা ভাইরাল হয়!: অনুরাগ বসু

বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’। তবে ছবি রিলিজ মানেই নিশ্চিন্ত বিশ্রাম, আয়েশে দিনযাপন—এ কথা যেন তাঁর অভিধাতেই নেই। বরং ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নতুন দৌড়ঝাঁপ। 

রণবীর অনেক কথা বলেছিল, আমিও, ওরটা ভাইরাল হয়!: অনুরাগ বসু

অনুরাগ-রণবীর

শেষ আপডেট: 5 July 2025 15:22

শুভঙ্কর চক্রবর্তী


বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’। তবে ছবি রিলিজ মানেই নিশ্চিন্ত বিশ্রাম, আয়েশে দিনযাপন—এ কথা যেন তাঁর অভিধাতেই নেই। বরং ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নতুন দৌড়ঝাঁপ। কখনও মুম্বই, কখনও পুনে, তো কখনও অন্য শহরে ঘুরে ঘুরে নিজের সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিচালক। সাক্ষাৎকারে কথা বলার সময়ও মাঝে মাঝেই ফোনের নেটওয়ার্ক বিঘ্ন ঘটছিল, তবু হালকা হাসি দিয়ে বোঝালেন—এটাই তাঁর স্বাভাবিক দশা। অনুরাগ বললেন, “চিন্তার কিছু নেই, সব টেনশন কাজ নিয়ে। সিনেমা মুক্তির আগে এক পরিচালক কতটা দৌড়োয়, সেটা আমিই জানি।”


ছবির গান ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোবাইল রিংটোন—‘কায়দে সে মোহব্বত’ থেকে ‘দিল কা কেয়া’—সব গানই এখন শ্রোতাদের প্রিয়। অথচ পরিচালক নিজেই নাকি আর গান শোনেন না! মুচকি হেসে বলেন, “এতবার শুনেছি—তৈরির সময়, শুটিংয়ে, এডিটিংয়ে—এখন এগুলো আর আমার গান নয়, শ্রোতাদের হয়ে গেছে। আমিও শুনি না, প্রীতমও না!”

 


সাক্ষাৎকারের শেষে ছিল চটজলদি কিছু প্রশ্নোত্তর। ফুচকা না মিষ্টি? অনুরাগের বেছে নেওয়া ফুচকা। ক্যামেরা না কলম? জবাব এল—কলম। আর রণবীর কাপুর না আদিত্য রায় কাপুর? কোনও দ্বিধা ছাড়াই বললেন—রণবীর।


তবে এখানেই আসল চমক। একসময় রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ হলেও জগ্গা জাসুস ছবির সময় থেকেই সেই সম্পর্কে ফাটল ধরে। ছবির সহ-প্রযোজক রণবীর বারবার কাজের দেরি, বাজেট বৃদ্ধি এবং স্ক্রিপ্ট বদল নিয়ে বিরক্তি প্রকাশ করেন। অনুরাগের হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসে সমস্যায় পড়েছিল গোটা টিম। যদিও অনুরাগ কখনও প্রকাশ্যে কিছু বলেননি, তবে তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং সৃষ্টিশীলতার জন্য প্রয়োজনীয় সময়ের দাবির কথা বারবার শোনা গেছে।


এই মতানৈক্য এতটাই গভীর হয়েছিল যে জগ্গা জাসুস মুক্তির পর আর কোনও প্রজেক্টে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। অনেকেই ভেবেছিল, বরফি-র পর এই জুটি আরও দুর্দান্ত সিনেমা উপহার দেবে, কিন্তু বাস্তবতা অন্য কথা বলেছে।


তবু অনুরাগের মুখে রণবীরের নাম যেন এখনও একচেটিয়া জায়গা নিয়ে বসে। প্রশ্ন করা হল—রণবীর না রাজকুমার রাও? অনুরাগ আবারও বেছে নিলেন রণবীরকে। আর ঝামেলার প্রসঙ্গে বললেন, “ঝামেলা কোনওদিন হয়নি। আমিও অনেক কথা বলেছিলাম, ওরটা ভাইরাল হয়ে যায়।” তিনি আরও যোগ করেন, “রণবীর এখন পরপর দুটো ছবি করছে। তাই শিডিউল মেলানো যাচ্ছে না। তবে ওর সঙ্গে কাজ করলে অভ্যাসটাই খারাপ হয়ে যায়। এত ভাল অভিনেতা—তারপর আর কারও সঙ্গে কাজ করতে ইচ্ছে করে না!”
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, যতই পুরনো ফাটল থাকুক, রণবীর আজও অনুরাগের ‘মোহব্বতের কায়দা’। মাসে মাসে তানির প্রেমে পড়া হোক কিংবা ক্যামেরার পেছনে রণবীরের জন্য দুর্বলতা—এই গল্প বলিউডের অন্যতম সেরা পরিচালক-অভিনেতা জুটির বন্ধন যে এখনও অটুট, তা অনুরাগের কথাতেই স্পষ্ট।


```