প্রতি বছরই মাল্যদান, সচেতনতামূলক শিবির, স্বাস্থ্যপরীক্ষা শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো রাজ্যে বিভিন্ন সরকারি কর্মসূচি থাকে।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 June 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক দিবসে (Doctors Day) সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটির (Half Day Holiday) ঘোষণা করল রাজ্য সরকার (Nabanna)।
আগামী ১ জুলাই, সোমবার দুপুর ২টোর পর থেকে বন্ধ থাকবে নবান্ন সহ সমস্ত রাজ্য সরকারি দফতর। তবে রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স ও কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিস যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়েছে।
১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বনামধন্য চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সারা দেশে এই দিনটি ‘জাতীয় চিকিৎসক দিবস’ হিসেবে পালন করা হয়।
সেই উপলক্ষে প্রতি বছরই মাল্যদান, সচেতনতামূলক শিবির, স্বাস্থ্যপরীক্ষা শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো রাজ্যে বিভিন্ন সরকারি কর্মসূচি থাকে।
নবান্ন সূত্রে খবর, অন্যান্য বছরের মতো এবারও ওই দিন রাজ্যজুড়ে স্বাস্থ্য বিষয়ক নানা উদ্যোগ থাকবে। পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত হয়েছে অর্ধদিবস ছুটিও। যদিও উপরিউক্ত দুটি সরকারি অফিসের কর্মীরা ছুটি পাবেন না।

কলকাতার পাশাপাশি জেলায়-জেলায়ও নানা কর্মসূচি হয় এই দিনটিকে কেন্দ্র করে। চলতি বছরও তার ব্যতিক্রম হবে না। আর অর্ধদিবস ছুটি ঘোষণা তো সরকারি কর্মীদের জন্য আরও বড় সুখবর।