Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের কলকাতার স্কুলে বোমাতঙ্ক! ‘দুপুরের মধ্যে উড়িয়ে দেওয়ার’ হুমকি ইমেল, তদন্তে কলকাতা পুলিশ

তবে এটা কলকাতায় প্রথম নয়। এর আগেও, চলতি বছরের এপ্রিল মাসে শহরের একাধিক স্কুলে মেলে বোমা হুমকির ইমেল। 

ফের কলকাতার স্কুলে বোমাতঙ্ক! ‘দুপুরের মধ্যে উড়িয়ে দেওয়ার’ হুমকি ইমেল, তদন্তে কলকাতা পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 June 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: ফের বোমাতঙ্কের ছায়া কলকাতার স্কুলে। বুধবার সকালে শহরের দুই নামী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হল ইমেল—‘দুপুর দু’টোর মধ্যে উড়িয়ে দেওয়া হবে স্কুল’। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ক্লাস, তৎপর হয় পুলিশ ও বম্ব স্কোয়াড। সঙ্গে সঙ্গে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় এবং কড়া নিরাপত্তায়এলাকা মুড়ে শুরু হয় তল্লাশি।

এদিন সকালে আনন্দপুর ও শিয়ালদহ এলাকার দুই বেসরকারি স্কুলে আসে ওই হুমকি ইমেল। তাতে স্পষ্ট লেখা, দুপুর দু’টোর মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে। এমন ভয়াবহ বার্তা পেয়ে সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেন ছাত্রছাত্রীদের। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

তালতলা ও আনন্দপুর থানার পুলিশ দ্রুত ছুটে আসে স্কুল চত্বরে। সঙ্গে আসে বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর। চলে চুলচেরা তল্লাশি, কিন্তু মেলেনি কোনও বোমা বা সন্দেহজনক বস্তু।

তবুও আতঙ্ক কাটেনি। পুলিশ জানিয়েছে, ইমেলে উল্লিখিত সময় পার হলেও কোনও বিস্ফোরণ ঘটেনি। এই নিয়ে তদন্ত চলছে। ইমেল কারা পাঠাল, কী উদ্দেশ্যেই বা পাঠাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে এটা কলকাতায় প্রথম নয়। এর আগেও, চলতি বছরের এপ্রিল মাসে শহরের একাধিক স্কুলে মেলে বোমা হুমকির ইমেল। তখন নববর্ষের ছুটির জন্য স্কুল বন্ধ থাকায় প্রথমে বেশি হইচই না হলেও, পরে বম্ব স্কোয়াড নামিয়ে তল্লাশি চালিয়েছিল কলকাতা পুলিশ। সেবারও কোনও বোমা মেলেনি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, সেসময় পাঠানো ইমেলগুলি বিদেশি আইপি অ্যাড্রেস থেকে এসেছিল। এবারকার হুমকির সঙ্গে সেবারের কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে সাইবার শাখা।


```