Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভোট প্রস্তুতি বৈঠকে মেজাজ হারালেন জ্ঞানেশ, তিন কেন্দ্রীয় এজেন্সি-সহ ধমক খেল পুলিশও

সোমবার সকালে আটটি রাজনৈতিক দলের সঙ্গে এক প্রস্থ আলোচনার পরেই জেলাশাসক ও কেন্দ্রীয় এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। 

ভোট প্রস্তুতি বৈঠকে মেজাজ হারালেন জ্ঞানেশ, তিন কেন্দ্রীয় এজেন্সি-সহ ধমক খেল পুলিশও

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 March 2026 16:58

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের মুখে (West Bengal Assembly Election 2026) বাংলার প্রস্তুতি তদারকি করতে রবিবারই কলকাতায় পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) ১২ সদস্যের ফুল বেঞ্চ। সোমবার সকালে আটটি রাজনৈতিক দলের সঙ্গে এক প্রস্থ আলোচনার পরেই জেলাশাসক ও কেন্দ্রীয় এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। কিন্তু সেই বৈঠকেই তিন কেন্দ্রীয় এজেন্সির কাজে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে তাদের কার্যত ধমক দিলেন সিইসি।

কাঠগড়ায় তিন কেন্দ্রীয় সংস্থা

সূত্রের খবর, এদিনের বৈঠকে বিশেষ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স (Directorate of Revenue Intelligence) এবং আয়কর বিভাগের (IT) প্রতিনিধিদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জ্ঞানেশ কুমার। ভোটের আগে আর্থিক লেনদেন ও প্রযুক্তির অপব্যবহার রোধে এই সংস্থাগুলির আরও সক্রিয় ভূমিকা আশা করেছিল কমিশন। কিন্তু তাদের গাফিলতি বা প্রস্তুতির অভাব নজরে আসতেই কড়া মেজাজে প্রশ্ন তোলেন মুখ্য কমিশনার।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র আধিকারিকে প্রশ্ন সিইসিআই-এর, বেআইনি অর্থের লেনদেন এবং অবৈধ টাকা উদ্ধারে আপনাদের ভূমিকা এখনও পর্যন্ত আশাব্যঞ্জক নয়। সূত্রের খবর, RBI এর আধিকারিক বলার চেষ্টা করেন আমাদের ক্ষমতা সীমিত, লোকবল ও সীমিত, কিন্তু সেই সময়‌‌ই জ্ঞানেশ কুমার বলেন, অজুহাত দেবেন না। যা করার করতে হবে। প্রতিটা নির্বাচনেই কমিশন যেসব নির্দেশ দেয় সেগুলো সঠিকভাবে পালন করতেই হবে।

রাজ্য সরকারের অধীনস্থ এক্সাইজ ডিপার্টমেন্টকে (আবগারি দফতর) পরিস্কার হুঁশিয়ারি মদের উৎপাদন যেন বৃদ্ধি না পায়, সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ নজর দিতে হবে এই বিষয়ে। বিশেষ করে কান্ট্রি স্পিরিট (বাংলা মদ) এর উৎপাদন ও বিক্রিতে রাস টানতে হবে।

সূত্রের দাবি, বৈঠকে রাজ্যের আধিকারিকদের উদ্দেশে কমিশন বলেছে, যদি কেউ ভাবেন, দেড় মাসের জন্য কমিশন সক্রিয়, তার পরে আর নয়, তা খুব ভুল ভাবনা। 


```