Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পুরুলিয়ার তুষারের পুরু স্তর! দার্জিলিং-কার্শিয়াং তুশ্চু, বরফ দেখতে ভিড় ঝালদায়

এর আগে দিন দুয়েক আগে পুরুলিয়ারই (Today Weather) বান্দোয়ান ব্লকে একই রকম তুষার পড়ার খবর মিলেছিল।

পুরুলিয়ার তুষারের পুরু স্তর! দার্জিলিং-কার্শিয়াং তুশ্চু, বরফ দেখতে ভিড় ঝালদায়

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 January 2026 14:19

দ্য ওয়াল ব্যুরো: পুরুলিয়া (Purulia) এ বার প্রবল শীতে চমক দিল। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং তুশ্চি, ঝালদা (Jhalda) ব্লকে রবিবার সকালে খড়ের গাদার উপর সাদা তুষারের (Snow Fall) আস্তরণ দেখে তাক লেগে যায় স্থানীয়দের। সেই দৃশ্য দেখতে অল্প সময়ের মধ্যেই ভিড় জমে যায় এলাকায়।

এর আগে দিন দুয়েক আগে পুরুলিয়ারই (Today Weather) বান্দোয়ান ব্লকে একই রকম তুষার পড়ার খবর মিলেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝালদা থেকে খামারমুখী রাস্তার পাশে রাখা খড়ের গাদার উপর প্রথমে হালকা তুষারের স্তর নজরে আসে প্রাতর্ভ্রমণকারীদের। খবর ছড়িয়ে পড়তেই একে একে সেখানে পৌঁছন আশপাশের মানুষ। পুরুলিয়ার মতো জেলায় এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। হাড়কাঁপানো ঠান্ডা অবশ্য গত কয়েক দিন ধরেই অনুভূত হচ্ছে গোটা এলাকায় (Weather Update)।

২০২৫ সালের শেষ দিক থেকেই রাজ্যের পশ্চিমাঞ্চলে জাঁকিয়ে শীতের দাপট শুরু হয়েছে। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেও পুরুলিয়া ও বাঁকুড়া (Bankura) জেলায় শীতের তীব্রতা কমেনি। দুই জেলাতেই মানুষ কার্যত কনকনে ঠান্ডায় কাহিল (Winter Season)। বর্তমানে বাঁকুড়ায় রাতের তাপমাত্রা গড়ে নেমে এসেছে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়ায় পরিস্থিতি আরও কঠোর— শহরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। গ্রামাঞ্চলে শীতের প্রকোপ আরও বেশি।

বিশেষ করে পুরুলিয়ার বান্দোয়ান ও ঝালদা ব্লকের পাহাড়ি ও পাথুরে এলাকায় মাঝে মাঝেই তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তার ফলেই কোথাও কোথাও ভূমি তুষার চোখে পড়ছে। শনিবার সকালে বান্দোয়ান ব্লকের পাহাড় ও জঙ্গলঘেরা ডাঙ্গা এলাকায় মাটির উপর হালকা তুষারের আস্তরণ দেখতে পান স্থানীয়রা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার ঝালদায় খড়ের গাদার উপর তুষারের স্তর দেখা যায়। বরফ পড়ার খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এলাকায়, আর বিরল সেই শীতল দৃশ্য দেখেই শিহরিত হন সকলে।

চলতি মরসুমের শীতলতম দিন ছিল মঙ্গলবার। শহরের তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। এই শতকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৩ সালের ৯ জানুয়ারি। সেই তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড যদিও এখনও ভাঙতে পারেনি চলতি মরসুমে শীতের ইনিংস। 


```