Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ছত্তীসগড়ে ‘বাংলাদেশি’ তকমা! পুরুলিয়ার আট শ্রমিককে মারধর, তৃণমূল নেতাদের তৎপরতায় উদ্ধার

অভিযোগ, রাজনৈতিক বিদ্বেষ থেকেই ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাঙালি শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে।

ছত্তীসগড়ে ‘বাংলাদেশি’ তকমা! পুরুলিয়ার আট শ্রমিককে মারধর, তৃণমূল নেতাদের তৎপরতায় উদ্ধার

এআই ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 January 2026 13:14

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের সুরাজপুরে কাজ করতে গিয়ে আক্রান্ত হলেন পুরুলিয়ার আট জন বাঙালি শ্রমিক (Eight Bengali workers from Purulia were infected , Chhattisgarh)। স্থানীয় বজরং দল ও বিজেপি কর্মীদের হাতে মারধরের অভিযোগ। অভিযোগ, তাঁদের ‘বাংলাদেশি’ (Bangladeshi) বলে অপবাদ দিয়ে হেনস্থা করা হয়। চার জন প্রাপ্তবয়স্ক ও চার জন নাবালক— সবাই একই বেকারিতে কাজ করতেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুই রাজ্যে। পরে তৃণমূল নেতাদের তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয় (rescued by Trinamool leaders)।

সূত্রের খবর, পুরুলিয়া জেলার মফস্বল থানা ও আড়শা থানার বাসিন্দা এই আট শ্রমিক দীর্ঘদিন ধরে সুরাজপুরের জয় দুর্গা বেকারিতে কাজ করছিলেন। সোমবার সন্ধ্যায় কয়েক জন স্থানীয় বিজেপি ও বজরং দলের কর্মী বেকারিতে ঢুকে তাঁদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে গণপিটুনির পরিবেশ তৈরি হয় বলেও অভিযোগ। আতঙ্কে কিশোর শ্রমিকরাও চিৎকার করে ওঠে।

খবর পেয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের হস্তক্ষেপে শ্রমিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। দলের নেতৃত্বের দাবি, রাজনৈতিক বিদ্বেষ থেকেই ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাঙালি শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন, স্কে আসলাম (৩০), স্কে জাসিম (৪২), স্কে বাবি (২৩), স্কে জুলফিকার (২১), স্কে সাহি (১৫), আরবাজ কাজি (১৫), স্কে মিনার (১৪) ও স্কে ইসমাইল (১৭)। এঁদের অধিকাংশই পুরুলিয়া মফস্বল থানার চেপরি গ্রাম ও আড়শা থানার ভুরশা গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যদের দাবি, রোজগারের তাগিদে তাঁরা অন্য রাজ্যে পাড়ি দিয়েছিলেন। কাজের জায়গায় এ ভাবে হেনস্থার ঘটনায় তাঁরা আতঙ্কিত। আক্রান্তদের এক জনের কথায়, “আমরা সবাই ভারতীয়। সব কাগজ দেখিয়েও গায়ে হাত তোলা হল।”

ঘটনা নিয়ে মুখ খুলেছে তৃণমূলও। অভিযোগ, “বিজেপি-শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের টার্গেট করা হচ্ছে।” তবে স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানায়নি। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে শ্রমিকদের পরিবার।

ঘটনার পরে প্রশ্ন উঠছে — অন্য রাজ্যে কাজ করা বাঙালি শ্রমিকদের নিরাপত্তা কতটা সুরক্ষিত?


```