ঠান্ডা জলে গা ভেজানোর ভয় কিংবা দীর্ঘক্ষণ গরম জলে স্নানের লোভ - দুটোই এই সময় খুব স্বাভাবিক। এই সময় স্বস্তিদায়ক স্নানের জন্য বিজ্ঞানসম্মত কয়েকটি ‘উইন্টার বাথিং হ্যাক’ (winter bathing hack) জানা জরুরি।

শেষ আপডেট: 10 January 2026 18:01
দ্য ওয়াল ব্যুরো: শীত (winter) যত বাড়ছে, দেশের বিভিন্ন প্রান্তে পারদ নামছে ততই। আর তার সঙ্গে সঙ্গেই দৈনন্দিন জীবনের সবচেয়ে সাধারণ কাজগুলোর একটি, স্নান (winter shower), ধীরে ধীরে হয়ে উঠছে একরকম চ্যালেঞ্জ। ঠান্ডা জলে গা ভেজানোর ভয় কিংবা দীর্ঘক্ষণ গরম জলে স্নানের লোভ - দুটোই এই সময় খুব স্বাভাবিক।
কিন্তু গবেষণা বলছে, শীতে ভুল স্নানের অভ্যাস শুধু ঠান্ডা লাগার কারণই নয়, বরং ত্বকের ক্ষতি থেকে শুরু করে হঠাৎ হার্টের ওপর চাপ - একাধিক গুরুতর সমস্যা ডেকে আনতে পারে। তাই শীতে স্নানের সময় জলের তাপমাত্রা, সময়, সময়কাল - সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতের এই সময় স্বস্তিদায়ক স্নানের জন্য বিজ্ঞানসম্মত কয়েকটি ‘উইন্টার বাথিং হ্যাক’ (winter bathing hacks) জানা জরুরি। এগুলি শরীরকে অতিরিক্ত ঠান্ডা লাগার চাপ থেকে রক্ষা করতে সাহায্য করে।
শীতে স্নানের ৬টি জরুরি হ্যাক
১) জলের তাপমাত্রা সঠিক থাকা দরকার
শীতে সবচেয়ে বড় ভুল হল অত্যন্ত গরম জল ব্যবহার করা। মুহূর্তের জন্য তা আরাম দিলেও, অতিরিক্ত গরম জল ত্বকের প্রাকৃতিক তেল বা সিবাম তুলে নেয়। এর ফলেই দেখা দেয় শীতের চুলকানি বা জেরোসিস (চরম ত্বক শুষ্কতা)।
বিজ্ঞান বলছে, শীতে স্নানের জন্য আদর্শ জলের তাপমাত্রা ৩৭°-৪০° সেলসিয়াস। এই তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপের কাছাকাছি, ফলে থার্মাল শক হয় না।
টিপস: স্নানের সময় যদি ত্বক লাল হয়ে যায় বা অতিরিক্ত বাষ্পে শ্বাস নিতে কষ্ট হয়, বুঝতে হবে জল অত্যন্ত গরম।
২) সঠিক সময়, কতক্ষণ ধরে স্নান করা উচিত
শীতে বেশি সময় ধরে স্নান মানেই ভাল - এই ধারণা ভুল। এমনকি হালকা গরম জলেও দীর্ঘক্ষণ স্নান করলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়।
গবেষণা অনুযায়ী,
টিপস: অনেকেই এই ঠান্ডাতেও রাতে স্নান করেন, তাঁদের অবশ্যই ঘুমোনোর আগে চুল পুরোপুরি শুকিয়ে নেওয়া জরুরি, নইলে সাইনাস বা ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি বাড়ে।

৩) প্রতিদিন স্নান করবেন? শীতে নিয়ম বদলান
শীতে ‘প্রতিদিন স্নান’ ধারণাটার গুরুত্ব কিছুটা বদলে যায়। গবেষণা বলছে,
টিপস: শর্ত একটাই, স্নানের পর সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার লাগাতে হবে
২০২৪ সালে International Journal of Pharmaceutical and Clinical Research-এ প্রকাশিত পশ্চিম ভারতের বয়স্কদের উপর একটি গবেষণায় দেখা গেছে, ৮৯ শতাংশ প্রবীণ শীতে জেরোসিসে ভোগেন। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শীতে ত্বকের শুষ্কতা আরও বাড়ে। তাই অতিরিক্ত স্নান ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে পারে।
৪) স্নানের পর ‘থ্রি-মিনিট রুল’
শীতের ত্বক ভাল রাখার আসল চাবিকাঠি লুকিয়ে আছে স্নানের পরের তিন মিনিটে। ডার্মাটোলজিতে একে বলা হয় Three-Minute Rule।
যা করবেন -

৫) থার্মাল শক এড়ান
শীতে স্নানের সবচেয়ে অবহেলিত ঝুঁকি হল থার্মাল শক - গরম বিছানা থেকে হঠাৎ ঠান্ডা বাথরুম, তারপর গরম জল। এতে আচমকা রক্তচাপ বেড়ে যেতে পারে, যা বয়স্ক ও হার্টের রোগীদের জন্য বিপজ্জনক।
ভারতের মতো দেশে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ- কারণ ঠান্ডায় রক্তনালি সঙ্কুচিত হওয়ায় গড়ে ৫ mmHg রক্তচাপ বেড়ে যায়। Journal of Stroke and Cerebrovascular Diseases-এর এক গবেষণায় দেখা গেছে, প্রায় ২,০০০ স্ট্রোক রোগীর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশের স্ট্রোক হয়েছিল স্নানের সময়
টিপস: পুরো শরীর ভেজানোর আগে প্রথমে হাত ও পায়ে হালকা গরম জল দিন। এতে শরীর ধীরে ধীরে তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারে।

সবচেয়ে সাধারণ প্রশ্ন - শীতে স্নান বাদ দিলে কি ক্ষতি হয়?
ডার্মাটোলজিস্টদের মতে,
শীতের স্নান কষ্টকর মনে হলেও, পরিচ্ছন্নতা এড়িয়ে যাওয়া সমাধান নয়। তবে এই বিজ্ঞানভিত্তিক নিয়মগুলি মেনে চললে, ঠান্ডার মধ্যেও স্নান হতে পারে নিরাপদ, স্বাস্থ্যকর এবং স্বস্তিদায়ক।