Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সামশেরগঞ্জে ফের গঙ্গার ভাঙন, প্রাণ বাঁচাতে আতঙ্কে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন গ্রামের বাসিন্দারা। আতঙ্ক, দুঃশ্চিন্তা আর অনিশ্চয়তা যেন গ্রাস করেছে গোটা উত্তর চাচন্ডকে।

সামশেরগঞ্জে ফের গঙ্গার ভাঙন, প্রাণ বাঁচাতে আতঙ্কে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

গঙ্গার ভাঙন।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 September 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াল রূপে ধরা দিল গঙ্গা (Ganga River)। বুধবার সকাল ন’টার পর থেকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের (Shamsherganj) উত্তর চাচন্ড গ্রাম গ্রাস করতে শুরু করে গঙ্গার ভাঙন। 

চোখের সামনেই গঙ্গার গর্ভে তলিয়ে যায় স্থানীয় বাসিন্দা জয়দেব সরকারের বাড়ির একাংশ। শুধু তাই নয়, ফাটল দেখা দিয়েছে আরও অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র গ্রামজুড়ে। আতঙ্কে ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন গ্রামের অনেকে।

স্থানীয়রা জানান, যেকোনও মুহূর্তে আরও বেশ কিছু বাড়িঘর নদীগর্ভে চলে যেতে পারে। বিপন্ন একটি মন্দিরও। বাঁধের উপর দিয়ে নির্মিত ঢালাই রাস্তার একাংশ গঙ্গায় ভেঙে পড়েছে ইতিমধ্যেই। ফলে মানুষের ভোগান্তি আরও বেড়েছে। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন গ্রামের বাসিন্দারা। আতঙ্ক, দুঃশ্চিন্তা আর অনিশ্চয়তা যেন গ্রাস করেছে গোটা উত্তর চাচন্ডকে।

উল্লেখ্য, গত কয়েকদিন গঙ্গার জলস্তর কিছুটা কমছিল। কিন্তু আচমকাই গত তিন দিন ধরে ফের বেড়েছে নদীর জল। আর সেই জলবৃদ্ধির সঙ্গেই শুরু হয়েছে নতুন করে ভয়াবহ ভাঙন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছর ঘুরলেই গঙ্গার ভাঙন তাঁদের ঘরবাড়ি, জমিজমা, এমনকি চাষের ক্ষেতও কেড়ে নেয়। তবু প্রশাসনের তরফে স্থায়ী সমাধানের কোনও উদ্যোগই নেওয়া হয় না।

এক স্থানীয়ের কথায়, “প্রতি বছর ভিটেমাটি হারাই, কেউ খোঁজ নেয় না। শুধু আশ্বাসেই দিন কেটে যায়।” তাঁদের দাবি, গঙ্গাভাঙন রোধে বিজ্ঞানসম্মত ও টেকসই ব্যবস্থা নেওয়া না হলে সামশেরগঞ্জের বিস্তীর্ণ অংশ মানচিত্র থেকে মুছে যাবে একদিন।


```