Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'বন্ধুত্ব' পাতিয়ে স্টেশন চত্বরে অভিনব কায়দায় প্রতারণা! ধৃত মুজফফরপুর গ্যাংয়ের দুই সদস্য

কলকাতায় কাজে আসা বহু ভিনরাজ্যের মানুষ নিজের মূল্যবান জিনিস কোথায় রাখবেন তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। সেই সুযোগকেই ব্যবহার করত প্রতারকরা। 

'বন্ধুত্ব' পাতিয়ে স্টেশন চত্বরে অভিনব কায়দায় প্রতারণা! ধৃত মুজফফরপুর গ্যাংয়ের দুই সদস্য

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 February 2026 14:07

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ও শালিমার স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরেই অভিনব কায়দায় প্রতারণা চলছিল (Muzaffarpur gang fraud)। ট্রেন থেকে নামতেই ভিনরাজ্যের যাত্রীরা সহজেই ফাঁদে পড়েছিলেন এই গ্যাংয়ের চক্রান্তের। নিজেদের এলাকার মানুষ বলে পরিচয় দিয়ে প্রথমে বিশ্বাস যেটা, তারপর মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া- এই কৌশলেই বহু যাত্রীর সর্বস্ব লুটে (friendship trap crime) নিয়েছিল বিহারের মুজাফ্ফরপুর গ্যাং।

দীর্ঘদিন ধরেই এই ধরনের একাধিক অভিযোগ আসছিল পুলিশের কাছে (Muzaffarpur gang fraud)। তদন্ত চলছিল। অবশেষে সেই গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করল হাওড়া থানার পুলিশ (Howrah Police arrest)। হাওড়া ময়দানের বঙ্কিম সেতুর তলা থেকে ধরা পড়ে মিথিলেশ কুমার ও সোনু কুমার মাহাতো নামে দুই অভিযুক্ত।

কীভাবে চলত প্রতারণা?

পুলিশ সূত্রে জানা গেছে, মুজাফ্ফরপুর গ্যাংয়ের সদস্যরা হাওড়া বা শালিমার স্টেশনে নজর রাখত ভিনরাজ্যের যাত্রীদের ওপর। বিশেষ করে মুজফ্ফরপুর বা আশপাশের জায়গা থেকে আসা যাত্রী দেখলেই তাদের কাছে গিয়ে বলত, “আমরাও মুজাফ্ফরপুরে থাকি।”

এখান থেকেই যাত্রীদের বিশ্বাস অর্জন করে ফেলত অভিযুক্তরা। এরপর যাত্রীদের বলা হত, "তোমাদের টাকা, সোনার গয়না বা মূল্যবান জিনিস আমাদের কাছে রাখলে টিটির হেফাজতে রাখলে পুরোপুরি সুরক্ষিত থাকবে।"

এভাবে যাত্রীদের নিয়ে যাওয়া হত শালিমার স্টেশন (Shalimar Station) বা হাওড়া ময়দানের (Howrah Maidan) কাছে। সেখানে ভুয়ো টিটি অফিস দেখিয়ে ভুয়ো চালান কেটে নেওয়া হত জিনিসপত্র। এরপরই উধাও হয়ে যেত গ্যাংয়ের সদস্যরা। যাত্রীরা বুঝতে পারতেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছে, কিন্তু ততক্ষণে আর কিছুই করার থাকে না।

কলকাতায় কাজে আসা বহু ভিনরাজ্যের মানুষ নিজের মূল্যবান জিনিস কোথায় রাখবেন তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। সেই সুযোগকেই ব্যবহার করত প্রতারকরা। ফলে সহজেই যাত্রীরা তাদের হাতে গয়না, টাকা, মোবাইল বা মূল্যবান সামগ্রী তুলে দিতেন।

গত বছর থেকেই হাওড়া থানায় এমন অভিযোগ জমা পড়ছিল। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং আগেই মুজফ্ফরপুর থেকে গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। এবার নতুন করে গ্রেফতার হল আরও দু'জন।


```