কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা। জাতীয় সড়ক থেকে খাদে উল্টে পড়ল গাড়ি। এখনও পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কালিম্পংয়ে দুর্ঘটনা
শেষ আপডেট: 13 February 2026 13:33
দ্য ওয়াল ব্যুরো: কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা (Kalimpong Accident)। জাতীয় সড়ক থেকে খাদে উল্টে পড়ল গাড়ি। এখনও পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে একাধিক। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, কালিম্পংয়ের রম্বি এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কে খাদে পড়ে যায় গাড়িটি (National Highway accident)। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধারকাজ শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে (Kalimpong road crash)। আহত দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয়ও জানা গেছে। তাঁরা হলেন, অনিকেত প্রসাদ এবং অমন গুপ্তা, দুজনেরই বয়স ২৩-২৫ বছরের মধ্যে।
গাড়িটি ডুয়ার্স থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল। ২৯ মাইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি তিস্তার খাদে উল্টে পড়ে যায় (Teesta valley accident)। দুর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে যান। তারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। এরপর পুলিশ ও উদ্ধারকারী দল এলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।
কয়েক মাস আগেই জাতীয় সড়ক ১০-এ (NH 10) রাতের অন্ধকারে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। গ্যাংটকে ফেরার পথে মেল্লি এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা চার যাত্রীর। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
তদন্তে জানা গিয়েছিল, বিপরীত দিক থেকে আসা গাড়ির আলোর ঝলকানির কারণে চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি প্রায় ৫০ মিটার নীচে খাদে পড়ে যায়।