Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পানিহাটির রাস্তায় তরুণীর সঙ্গে মারপিট মহিলা কাউন্সিলরের, ভাইরাল ভিডিওয় শোরগোল

পানিহাটিতে এক তরুণীর সঙ্গে মারপিটে জড়ালেন এক কাউন্সিলর। সেই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ল গোটা পানিহাটিতে।

পানিহাটির রাস্তায় তরুণীর সঙ্গে মারপিট মহিলা কাউন্সিলরের, ভাইরাল ভিডিওয় শোরগোল

শেষ আপডেট: 10 June 2025 18:29

দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পানিহাটিতে এক তরুণীর সঙ্গে মারপিটে জড়ালেন এক কাউন্সিলর। সেই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ল গোটা পানিহাটিতে।

জানা গিয়েছে, পানিহাটির দণ্ড মহোৎসবতলা ঘাটের কাছে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় বাইকে করে যাচ্ছিলেন। ওই মহিলা তখন স্কুটারে করে যাচ্ছিলেন। ওই মহিলার স্কুটার এসে লাগে শ্রাবন্তীর বাইকে। শুরু হয় দুজনের বিতণ্ডা।  

ঝগড়া চলাকালীন কাউন্সিলার গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন। ওই তরুণীকে একটি চড়ও মারেন। তখনই ওই তরুণী কাউন্সিলরের চুলের মুঠি ধরে রীতিমতো মারপিটে জড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে চলে মারপিট। পর স্থানীয়রা এসে ছাড়িয়ে নেন তাঁদের।


```