Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনম কি অন্তঃসত্ত্বা! রিপোর্ট এখনও অস্পষ্ট, রাজা রঘুবংশী খুনে নানারকমের সূত্র খুঁজছে পুলিশ

বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থার একেবারে শুরুর দিকে এ ধরনের পরীক্ষার রিপোর্ট অস্পষ্ট আসা অস্বাভাবিক নয়। আরও নিশ্চিত হওয়ার জন্য স্ক্যান করা প্রয়োজন। 

সোনম কি অন্তঃসত্ত্বা! রিপোর্ট এখনও অস্পষ্ট, রাজা রঘুবংশী খুনে নানারকমের সূত্র খুঁজছে পুলিশ

শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সোনমকে

শেষ আপডেট: 10 June 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে আপাতত সন্দেহের তালিকায় প্রথমে রয়েছেন তাঁর স্ত্রী সোনম। পুলিশের দাবি, জেরায় তিনি স্বীকার করেছেন স্বামীকে হত্যার ছক কষেন প্রেমিকের সঙ্গে। বেশ কিছু সূত্র বলছে, তিনি নাকি খুনের সময় উপস্থিত ছিলেন ঘটনাস্থলে এবং মারার নির্দেশ দেন খুনিদের। এদিকে সোনম দাবি করে বসেন, তাঁকে মাদক খাইয়ে নিয়ে যাওয়া হয়েছে গাজিপুরে। তদন্ত চলার মাঝে এবার শারীরিক পরীক্ষা হল তাঁর। হল প্রেগনেন্সি টেস্টও।

সোনম কি প্রেগনেন্ট? পুলিশ ঠিক কী সন্দেহ করছে? চিকিৎসকরাই বা কী বলছেন। এই সব উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। চিকিৎসকদের দাবি, ইন্দোরের তরুণীর প্রেগনেন্সি টেস্ট হয়েছে তবে, তাতে যা ফল এসেছে, তা দেখে এখনই কিছু বলা সম্ভব নয়। পজিটিভ না নেগেটিভ কি না তা অস্পষ্ট। এক সপ্তাহ পর আলট্রাসাউন্ড করাতে হবে নিশ্চিত হওয়ার জন্য।

সোমবার তিনজন মহিলা চিকিৎসকের একটি দল সোনমের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করেন। সেই পরীক্ষার অংশ হিসেবেই গর্ভাবস্থার পরীক্ষাও করা হয়। জানা গিয়েছে, পরীক্ষার সময় সোনম চূড়ান্ত ভীত, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তিনি এতটাই দুর্বল ছিলেন যে সকাল থেকে তাঁকে বার বার এনার্জি ড্রিঙ্কস এবং জুস দিতে হয়। তাঁর শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন চিকিৎসকরা পাননি।

বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থার একেবারে শুরুর দিকে এ ধরনের পরীক্ষার রিপোর্ট অস্পষ্ট আসা অস্বাভাবিক নয়। আরও নিশ্চিত হওয়ার জন্য স্ক্যান করা প্রয়োজন। এই অস্পষ্ট গর্ভাবস্থা রিপোর্টের ফলে মামলায় নতুন মাত্রা যোগ হয়েছে। তদন্তকারী আধিকারিকরা আরও বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু করেছেন।

শারীরিক পরীক্ষা শেষ হওয়ার পর মেঘালয় পুলিশ সোনমকে হেফাজতে নিয়ে গাজিপুর থেকে মেঘালয়ে নিয়ে যায়। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদের পরবর্তী পর্যায়ে রাখা হবে। মূলত অপরাধস্থল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলি এতে খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, ১৭ দিন নিখোঁজ থাকার পর সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিপুরে সোনমকে খুঁজে পাওয়া যায়। তিনি নিজেই আত্মসমর্পণ করেন। তদন্তে সেভাবে সহযোগিতা করছেন না বলে জানা যাচ্ছে। কিছু জিজ্ঞাসা করলেই ঘুম হচ্ছে না বলে দাবি করছেন।

এদিকে তাঁর বাবার দাবি, মেয়ে নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে।

এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) অমিতাভ ইয়শ জানিয়েছেন, সোনম নিজেকে ‘ভিকটিম’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর দাবি, তাঁকে মাদক খাইয়ে গাজিপুরে আনা হয়েছিল। কিন্তু পুলিশ যে সে দাবি মোটেও গ্রাহ্য করতে প্রস্তুত নন তা বুঝিয়ে দেন স্পষ্ট।


```