Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Honeymoon: সোনমকে দিদি ডাকতেন রাজ, পরতেন রাখিও, তদন্তে নয়া মোচড়

রাজের বন্ধু রাহুলের দাবি, রাজ দিদি বলে ডাকত সোনমকে।

Operation Honeymoon: সোনমকে দিদি ডাকতেন রাজ, পরতেন রাখিও, তদন্তে নয়া মোচড়

সোনম ও রাজা রঘুবংশী।

শেষ আপডেট: 10 June 2025 15:07

দ্য ওয়াল ব্যুরো: স্বামী রাজা রঘুবংশীকে খুনের পর নতুন বউ সোনম ইন্দোরে ফিরেছিলেন। শুধু তাই নয়, নিজের শহরে এসে একটি ভাড়ার ঘরে উঠেছিলেন। যেখানে তাঁর সঙ্গে দেখা হয় প্রণয়ী রাজ কুশওয়ার। তাঁদের সাক্ষাতের পরেই একজন ড্রাইভার সোনমকে উত্তরপ্রদেশে ছেড়ে দিয়ে আসে। বারাণসী হয়ে গাজিপুরে পৌঁছান তিনি। কিন্তু, এই খুনের পর থেকেই পরতে পরতে বেরিয়ে আসছে নতুন নতুন এক মোচড়। সোনমের সঙ্গে রাজের প্রণয়ের সম্পর্কের কথা অস্বীকার করেছেন তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন।

রাজের বন্ধু রাহুলের দাবি, রাজ দিদি বলে ডাকত সোনমকে। সোনমদিদির কাছে ১-২ বার রাখিও পরেছিল রাজ কুশওয়া। আমরা বিশ্বাস করি না, আমাদের বন্ধু একাজ করে থাকতে পারে। একই দাবি করেছেন রাজ কুশওয়ার বোন। তাঁর বক্তব্য, আমার ভাই একাজ করেনি। রাজকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। সোনমের সঙ্গে রাজের সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার ভাইয়ের ওর সঙ্গে সম্পর্ক তৈরি হবে কী করেভাই তো ওকে দিদি বলে ডাকত। দুজনের মধ্যে মালকিন-নওকরের সম্পর্ক।

মধুচন্দ্রিমায় খুনের মক্ষীরানি সোনম রঘুবংশীকে নিয়ে কলকাতায় আসছে মেঘালয় পুলিশ। উত্তরপ্রদেশ থেকে বিহারের পাটনা বিমানবন্দরে আসার পথে পুলিশের সঙ্গে একটিও বলেননি সোনম। বহু অনুরোধেও দানাটি মুখে কাটেননি। কেবলই বলে গিয়েছেন তাঁর প্রচণ্ড মাথা যন্ত্রণা ধরেছে। সোনমকে ৭২ ঘণ্টার ট্রানজিট রিমান্ডে পাওয়া মেঘালয় পুলিশের তিন মহিলা অফিসার ও একজন পুরুষ অফিসার মঙ্গলবার তাঁকে নিয়ে পাটনা থেকে বিমান ধরে কলকাতায় আসছেন।

মেঘালয় পুলিশের ২০ জন সদস্যের এই তদন্তের নাম দেওয়া হয়েছে অপারেশন হানিমুন। পুলিশ সূত্র জানিয়েছে, সুপারি কিলার ভাড়া করে স্বামীকে পৃথিবী থেকে হটিয়ে দেওয়ার ছক কষার টাকা বাবার কাছ থেকেই পেয়েছিলেন মেয়ে। মেয়েঅন্ত প্রাণ সোনমের বাবাই তাঁর অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা ট্রান্সফার করেন। কারণ ইন্দোরে তাঁরা অগাধ সম্পত্তির মালিক। সোনমের বাবা দেবী সিংয়ে প্লাই ও সানমাইকার কারখানা রয়েছে শহরের শিল্পাঞ্চল এলাকায়। তাঁদের বার্ষিক আয়ের পরিমাণ ১২-১৫ কোটি টাকা। তাঁদেরই প্রতিষ্ঠানে কাজ করতেন রাজ কুশওয়া, যাঁর বেতন ছিল ২০,০০০ টাকা। সোনমের স্বামী রাজা রঘুবংশীদেরও উচ্চঘর। তাঁদের পারিবারিক ব্যবসা রয়েছে পরিবহণের। যার বার্ষিক আয় ৮-১০ কোটি টাকা।

এদিন বিকেল ৩টে ৫৫ মিনিটের ইন্ডিগো ফ্লাইট নম্বর 6E775-এ চেপে কলকাতায় নামবেন তাঁরা। কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৯টা ২০ মিনিটের ফ্লাইট 6E572 ধরে তাঁরা ভায়া গুয়াহাটি হয়ে শিলংয়ে নামবেন। পুলিশ সূত্র আরও জানিয়েছে, বিয়ের পর নবদম্পতি কাশ্মীরে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আচমকা পহলগামে জঙ্গি হানার পর সেই প্ল্যান ভেস্তে যায়। তখন রাজা রঘুবংশীর একেবারে অচেনা মেঘালয়ে যাওয়ার প্লেনের টিকিট নিজেই কেটে ফেলেন সোনম।

ইন্দোর পুলিশের একাংশের অনুমান, বিয়ের আগে, খুনের আগে এমনকী খুনের সময়েও সোনমের অর্থ লালসা, তাঁর পালিয়ে যাওয়ার চেষ্টার কাহিনি চমকে দেওয়ার মতো। খুনের সময়ও তিনি পাশেই ছিলেন এবং চিৎকার করে বলেন, কিল হিম!

১৬ মে, বিয়ের মাত্র পাঁচদিন পর। সোনম রঘুবংশী দেখা করেন তাঁর প্রেমিক রাজের সঙ্গে। এবং সেখানেই দুজনে খুনের চক্রান্ত কষেন। সোনম রাজকে বলেন, রাজাকে খুন করে ফেলো। তাহলে আমি বিধবা হব। পাপা (বাবা) তখন আমাদের বিয়ে মেনে নেবে। সেইদিনই সোনম খুনের ছক কষেন এবং ডাকাতির আড়ালে অপকর্ম আড়ালের পরিকল্পনা ফাঁদেন।

পুলিশের একাংশের দাবি, যে ধারাল দা দিয়ে রাজা রঘুবংশীকে খুন করা হয়েছে সেটি অনলাইনে অর্ডার দিয়েছিলেন সোনমই। গুয়াহাটি থেকে সেটি আসে। ২২ মে রাজ ও ভাড়াটে খুনি বিশাল চৌহান ও আকাশ রাজপুত সোনমদের হোম স্টের কিমিটাক দূরের একটি হোটেলে এসে ওঠেন। ২৩ মে, সোনম রাজাকে বলেন পাহাড়ি জায়গায় ফটোশ্যুট করব। এই বলে স্বামীকে নিয়ে একটি নির্জন জায়গায় এসে পৌঁছান তাঁরা। সেখানে তিনি সরে গেলে সামনে চলে আসেন রাজা ও তিন অভিযুক্ত। তখনই সোনম চিৎকার করে বলে ওঠেন, কিল হিম! পুলিশের দাবি বিশাল ওই অস্ত্র দিয়ে রাজার মাথায় আঘাত করে।


```