Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মেয়ে হওয়ায় অসন্তোষ, শিলিগুড়িতে সাড়ে তিন মাসের শিশুকে শ্বাসরোধ করে খুন করল বাবা!

অভিযোগ, কন্যাসন্তান জন্মের পর থেকে মেয়েকে মেরে ফেলবে বলে প্রায়ই হুমকি দিত বলে অভিযুক্ত রাহুল। মঙ্গলবার সকালে ঘরে ঢুকে মেয়ের দেহ দেখতে পান শিশুর মা। 

মেয়ে হওয়ায় অসন্তোষ, শিলিগুড়িতে সাড়ে তিন মাসের শিশুকে শ্বাসরোধ করে খুন করল বাবা!

কান্নায় ভেঙে পড়েছেন শিশুটির মা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 August 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: সাড়ে তিন মাসের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযুক্ত  রাহুল মাহাতোকে শিলিগুড়ি থানার পুলিশের হাতে তুলে দিল শিশুটির মা ও এলাকাবাসী।

অভিযোগ, কন্যাসন্তান জন্মের পর থেকে মেয়েকে মেরে ফেলবে বলে প্রায়ই হুমকি দিত বলে অভিযুক্ত রাহুল। মঙ্গলবার সকালে ঘরে ঢুকে মেয়ের দেহ দেখতে পান শিশুর মা। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী বালিশ চাপা দিয়ে মেয়েকে খুন করেছে। ঘটনা জানাজানি হতেই  শিলিগুড়ির প্রকাশনগরে হইচই পড়ে যায়।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, কন্যাসন্তান জন্মের পর থেকে বাড়িতে প্রায় প্রতিদিন অশান্তি করত রাহুল। শিশুটির মা প্রিয়াঙ্কাকুমারী জানান, কোনও অসুস্থতা ছিল না তাঁর সন্তানের। সোমবার রাতেও বিছানায় শুয়ে খেলছিল। সকালে তিনি দেখেন শিশুটি নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

শিশুটির বাবা নিজেও এসেছিল হাসপাতালে। কিন্তু চিকিৎসকের সঙ্গে কথা বলে তার মা সবকিছু বুঝতে পারেন এবং স্বামীকে আটকে রাখতে অনুরোধ করেন। তারপরেই হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা এসে অভিযুক্তকে আটকে রেখে শিলিগুড়ি থানার পুলিশকে খবর দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে শিলিগুড়ি ও  ভক্তিনগর থানার পুলিশ।


```