শুধু ছেলে নন, জীবনের পিসি তথা কাউন্সিলর মায়া সাহার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিশ্বনাথ।

বাবা-ছেলে।
শেষ আপডেট: 26 August 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির মামলায় (Recruitment Corruption Case) ফের গ্রেফতা হয়েছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Biswanath Saha, MLA)। তবে এ বার ছেলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর বাবা বিশ্বনাথ সাহা। জানালেন, বহুদিন ধরেই ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত। এমনকি জীবন জামিনে বেরোনোর পর থেকে নিজের বাড়িতে ঢুকতেও দেননি বাবাকে।
সোমবার ছেলের গ্রেফতারের খবর পেয়েই মুখ খোলেন বিশ্বনাথ। বলেন, “আমার ছেলে জীবনের জেল দরকার। ও বিধায়ক হওয়ার পরেই বেআইনি উপায়ে অঢেল সম্পত্তি করেছে। আমাকেও বাড়িতে ঢুকতে দেয় না। থানায় জানিয়েছি, জেলা সভাপতি, এমনকি অনুব্রত মণ্ডলকেও জানিয়েছিলাম। কিন্তু সবাই জীবনের প্রশস্তিই গাইছে।”
শুধু ছেলে নন, জীবনের পিসি তথা কাউন্সিলর মায়া সাহার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিশ্বনাথ। তাঁর অভিযোগ, “মায়ার বাড়িতেও ইডির তল্লাশি হওয়া দরকার। ওরাও প্রচুর বেআইনি সম্পত্তি করেছে। আগে কিছুই ছিল না, একটা মিষ্টির দোকান ছিল। সবই জীবনের বিধায়ক হওয়ার পর।”
দুর্নীতি মামলায় ২০২৩ সালে সিবিআই গ্রেফতার করেছিল জীবনকৃষ্ণকে। ১৩ মাস জেলে থাকার পর গত এপ্রিলে জামিনে মুক্তি পায়। এবার ইডি তাঁকে গ্রেফতার করতেই একে একে বেরিয়ে আসছে অন্দরমহলের বিস্ফোরক অভিযোগও।