Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নিউইয়র্কে ২০ ডলারে বেঁচে থাকার চ্যালেঞ্জ! ভাইরাল ভারতীয় ইউটিউবারের ভিডিও

নিউইয়র্কের মতো দুনিয়ার অন্যতম ব্যয়বহুল শহরে একদিনে খাওয়া-দাওয়া সারতে মাত্র ২০ ডলার! শুনলেই বিস্ময় জাগে।

নিউইয়র্কে ২০ ডলারে বেঁচে থাকার চ্যালেঞ্জ! ভাইরাল ভারতীয় ইউটিউবারের ভিডিও

ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 August 2025 11:29

দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের মতো দুনিয়ার অন্যতম ব্যয়বহুল শহরে একদিনে খাওয়া-দাওয়া সারতে মাত্র ২০ ডলার (Challenge of living on $20 in New York)! শুনলেই বিস্ময় জাগে। আর সেই অসম্ভবকেই সম্ভব করলেন ভারতীয় ইউটিউবার আবীর ভ্যাস (Indian YouTuber)। তাঁর নতুন ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়(Viral video)।

ভিডিওর শুরুতেই আবীর বলেন, “ওয়েলকাম টু অ্যান এপিসোড অফ বেয়ারলি সারভাইভিং উইথ আবীর। আজকের চ্যালেঞ্জ—ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, সবকিছু মিলিয়ে মাত্র ২০ ডলারে।”

 

প্রথমেই ১ ডলারে পাঁচটি কলা। এরপর ব্রেকফাস্টে বেগেল আর ডিম, খরচ মাত্র ৩ ডলার। দুপুরে প্রোটিন বার (২.২৯ ডলার) আর এক কাপ গরম কফি (৬.১৭ ডলার) নিয়ে স্বস্তির সময়। তৃষ্ণা মেটাতে ৪৮ সেন্টে স্পার্কলিং ওয়াটার। আর রাতের খাবার? নিউইয়র্কের রাস্তায় বিখ্যাত চিকেন-রাইস, ৭ ডলারের কমে। সব মিলিয়ে দিনের শেষে খরচ দাঁড়াল ১৯.৯৪ ডলার। যাতায়াতের খরচ বাঁচাতে ব্যবহার করেছেন প্রিপেইড সাবওয়ে কার্ড।

তবে বাজেটের হিসেব-নিকেশ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক। কারও মতে, “২০ ডলারে বেঁচে থাকা সত্যিই পাগলামি।” কেউ আবার লিখেছেন, “ওই কার্টের চিকেন-রাইসই নিউইয়র্কের আসল স্বাদ।” আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, সীমিত টাকার বাজেটে কেন এত দামি কফি কিনলেন ইউটিউবার। এক মন্তব্যে ঠাট্টা করে লেখা হয়েছে, “কফি তো নিউইয়র্কে সোনার চেয়েও দামী!”

সব মিলিয়ে আবীরের এই ২০ ডলারের নিউইয়র্ক অভিযান এখন ট্রেন্ডিং। শুধু চ্যালেঞ্জ নয়, ব্যস্ত শহরের জীবনযাত্রার খরচ নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভিডিওটি।


```