Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আসানসোলগামী সরকারি বাসে ২ লক্ষ টাকার জাল নোট পাচারের চেষ্টা! এসটিএফ-এর জালে পাচারকারী

শিলিগুড়ি থেকে বুধবার রাতে আসানসোলগামী একটি সরকারি বাসে যাত্রী সেজে ওঠেন এসটিএফের সদস্যরা। 

আসানসোলগামী সরকারি বাসে ২ লক্ষ টাকার জাল নোট পাচারের চেষ্টা! এসটিএফ-এর জালে পাচারকারী

উদ্ধার হওয়া বাক্স, যার মধ্যে রয়েছে জাল নোট

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 August 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পরিবহণ নিগমের নাইট সার্ভিস বাসে মালদহ থেকে আসানসোলে (Maldah to Asansol) জাল নোট (Fake Notes) পাচারের ছক ছিল। তা বানচাল করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। আমের পেটির আড়ালে লুকিয়ে রাখা ছিল প্রায় ২ লক্ষ টাকার জাল নোট। বৃহস্পতিবার সকালে আসানসোল এসবিএসটিসি ডিপোর সামনে হাতেনাতে ধরা পড়ে এক পাচারকারী। তার বাড়ি পুরুলিয়ার (Purulia) পারবেলিয়া থানা এলাকার নিতুরিয়ায়।

এসটিএফ সূত্রে জানা গেছে, গোপনে খবর পেয়ে শিলিগুড়ি থেকে বুধবার রাতে আসানসোলগামী একটি সরকারি বাসে যাত্রী সেজে ওঠেন এসটিএফের সদস্যরা। সন্দেহ ছিল, মালদহের কালীচক থেকে ওই বাসে জাল নোট তুলে দেওয়া হবে। দেখা যায়, পরিকল্পনা মতো কালীচক থেকেই আমের পেটিতে করে জাল নোট নিয়ে বাসে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে বাসটি আসানসোলে পৌঁছতেই এসটিএফ নজর রাখে সেই ব্যক্তির উপর, যিনি আমের পেটি নিতে এসেছিলেন। পেটি হাতে নেওয়ার পরই তাকে ধরে ফেলে তল্লাশি চালায় এসটিএফ। পেটির ভিতর থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। অধিকাংশ নোটই ৫০০ টাকার।

ধৃত রাজেন্দ্র প্রসাদকে তুলে দেওয়া হয়েছে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে। পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশ সীমান্তঘেঁষা মালদা থেকে এই জাল নোট সংগ্রহ করা হয়েছিল। সেগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার ছক ছিল পাচারকারীদের। এই চক্রে আরও কেউ জড়িত কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আসানসোল উত্তর থানায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। ধৃতকে জেরা করে পুরো চক্রটির হদিশ পাওয়ার চেষ্টা চলছে। তদন্তকারীরা মনে করছেন, এই অভিযান রাজ্যে জাল নোট কারবারে যুক্ত মূলচক্রের নাগাল পেতে বড় ভূমিকা নিতে পারে। তাই ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও তথ্য সংগ্রহ করতে চায় পুলিশ। 


```