প্রতি বছরই এই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী ভাষণের আগে সাধারণ মানুষের চিন্তা-ভাবনাকে গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর কথায়, এটাই গণতন্ত্রের প্রাণ— অংশীদারিত্ব।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 1 August 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: ১৫ অগস্ট (Independence Day) ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) দেশবাসীর প্রতি আহ্বান জানালেন, তাঁরা যেন স্বাধীনতা দিবসের ভাষণের জন্য তাঁদের মতামত, চিন্তা ও পরামর্শ জানান।
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন— “স্বাধীনতা দিবস যত এগিয়ে আসছে, আমি আমার প্রিয় ভারতবাসীর মতামত শুনতে আগ্রহী! এবারের ভাষণে কী কী থিম বা ভাবনা উঠে আসা উচিত বলে মনে করেন? MyGov-এ অথবা NaMo App-এ ওপেন ফোরামে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত…”
প্রতি বছরই এই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী ভাষণের আগে সাধারণ মানুষের চিন্তা-ভাবনাকে গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর কথায়, এটাই গণতন্ত্রের প্রাণ— অংশীদারিত্ব।
২০১৪ সালে চালু হওয়া MyGov প্ল্যাটফর্ম এবং NaMo App-এর মাধ্যমে নাগরিকরা সরাসরি সরকারের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পান। এই মাধ্যমগুলোতে সাধারণ মানুষ তাঁদের নিজস্ব অভিজ্ঞতা, নতুন চিন্তা এবং প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেন।
প্রধানমন্ত্রী মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে বরাবরই উঠে আসে দেশের নানান প্রান্তের সাফল্যগাথা, উদ্ভাবনী উদ্যোগ, যুব সমাজের কীর্তি এবং নীতিগত পরামর্শ। এবারও ব্যতিক্রম হবে না।
ওয়াকিবহাল মহল মনে করছে ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী এমন ভাষণের দিকেই এগোচ্ছেন, যা ভবিষ্যতের ভারত গঠনের স্বপ্নকে সামনে রেখে প্রযুক্তি, ঐক্য এবং অগ্রগতির বার্তা বহন করবে।